একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫

একযোগে ৭ শিক্ষা বোর্ড সচিব পদে রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জানুয়ারি, ২০২৫ |
দেশের সাতটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে রদবদল করেছে সরকার। রবিবার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের রদবদল করা হয়। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের আগের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরীকে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে বদলি করা হয়েছে। পাবনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড. শামীম আরা চৌধুরীকে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের সচিব অধ্যাপক মো. হুমায়ুন কবীরকে রাজশাহী মহিলা কলেজে বদলি

করা হয়েছে। কুমিল্লার গৌরিপুর মুন্সি ফজলুর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বর্তমান বোর্ডের সচিব অধ্যাপক নুর মোহাম্মদকে নোয়াখালী সরকারি কলেজে বদলি করা হয়েছে। নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিনকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বর্তমান সচিব অধ্যাপক আমিরুল মোস্তফাকে নোয়াখালীর চৌমুহনীর সরকারি সালেহ আহমেদ কলেজে বদলি করা হয়েছে। বরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলামকে বরিশাল শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের সচিব অধ্যাপক

সোমনাথ মন্ডলকে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে বদলি করা হয়েছে। দিনাজপুর সরকারি কলেজের অধ্যাপক নূর মো. আব্দুর রাজ্জাককে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে বোর্ডটির সচিব অধ্যাপক মো. দেলওয়ার হোসেন প্রধানকে রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজে বদলি করা হয়েছে। ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যাপক এস এম মাহাবুবুল ইসলামকে যশোর শিক্ষা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেষণ প্রত্যাহার করে এ বোর্ডের সচিব অধ্যাপক এম আব্দুর রহিমকে খুলনার সরকারি ব্রজলাল কলেজে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল ট্রাম্পের হাতে কি এলিয়েনদের গোপন তথ্য? বিশ্বজুড়ে তোলপাড় করা দাবি বিজ্ঞানীর আদালতে বিচারকের সামনে নারী বিচারপ্রার্থীর বিষপান দেশের ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি