একপেশে তামাশার নির্বাচন জিতে বুলবুল আবার বিসিবি সভাপতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫

একপেশে তামাশার নির্বাচন জিতে বুলবুল আবার বিসিবি সভাপতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ |
সব কিছু ঠিকঠাক ছিলো আগেই। এমনকি শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে ভোট গ্রহণ শেষ হয়ে যায়। সোমবার নির্বাচনের আনুষ্ঠানিক তারিখ হলেও বর্জনের স্রোতে ছিলো না উত্তেজনা। এতে জিতে প্রথমে পরিচালক ও পরে সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার হোটেল সোনারগাঁওতে হয় পরিচালক ও সভাপতি নির্বাচন। মোট ২৫ জন পরিচালক বেছে নেওয়ার পর তাদের রায়ে সভাপতি হন বুলবুল। এই পদে বুলবুলের বিপক্ষে কেউ প্রার্থী হননি। নির্বাচনের খুঁটিনাটি বুলবুল এবং ফাহিম প্রত্যেকে ১৫টি করে ভোট পেয়ে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ঢাকা বিভাগের পরিচালক নির্বাচিত হন। তাদের ক্যাটাগরির আরেক প্রার্থী ফুয়াদ রেদওয়ান আগের দিন নির্বাচন বর্জন করায় বুলবুল ও ফাহিমের জয় নিয়ে কোন সংশয় ছিলো

না। অন্য দিকে দুর্নীতির দায়ে বিতাড়িত হওয়া সাবেক বিসিবি সভাপতি ফারুক ক্যাটাগরি-২ (ঢাকা মেট্রোপলিস ক্লাব) থেকে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দখলদার ইউনূস সরকারের সঙ্গে তিনিও আঁতাত করে ফিরলেন বোর্ডে। আগের বোর্ডের সদস্য ইফতেখার রহমান মিঠু এবং মঞ্জুর আলমও যথাক্রমে ৩৪ এবং ৩৯ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি থেকে পুনরায় নির্বাচিত হন। এছাড়াও ইশতিয়াক সাদেক (৪২), আদনান রহমান দীপন (৪০), ফায়াজুর রহমান (৪২), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪০), শাহনিয়ান তানিম (৪২), মকশেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৭) এবং মেহরাব আলম চৌধুরী (৪১) ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া অন্য নয়জন পরিচালক। তাছাড়া, মুখলেসুর রহমান রাজশাহী বিভাগ থেকে এবং হাসানুজ্জামান রংপুর বিভাগ থেকে নির্বাচিত হন। এদিকে,

ক্যাটাগরি-৩ তে, বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পালকে ৩৫-৭ ভোটে পরাজিত করে নির্বাচিত হন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২৫ জন পরিচালকের তালিকা সম্পূর্ণ করতে ইশফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করেছে। ক্লাব ক্যাটাগরিতে পদ ছিলো ১২টি। নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগে তামিম ইকবালের প্যানেল সরে গেলে প্রার্থী ছিলেন ১৭ জন। সেই ১৭ জনের মধ্যেও আরও তিনজন পরে নির্বাচন থেকে সরে যান। নির্বাচনে থাকা ১৪ জনের মধ্যে আরও দুইজন ছিলেন ডামি প্রার্থী। কাজেই ১২ জন কারা পরিচালক হচ্ছিলেন সেই খবরও জানা যায় কয়েকদিন আগেই। তারা প্রত্যেকে বুলবুলের বলয়ের হওয়ায় তার সভাপতি হওয়া ছিলো নিশ্চিত।

নির্বাচনের নামে হয় মূলত নাটক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত