ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির
রাবির হলের শূন্য সিটে ওরা কারা? ছাত্রদল পরিচয় দিলেও সভাপতির সন্দেহ ‘শিবির’
শামীম-মাসুদ-তোফাজ্জল হত্যা থেকে হামের টিকা-কাণ্ড: জাবি ছাত্রলীগের ৬ দফায় প্রতিবাদ কর্মসূচি
গান গেয়ে ভাইরাল সেই ঢাবি শিক্ষককে অব্যাহতি
ঢাবির সিন্ডিকেটের সিদ্ধান্তে বরখাস্ত ৩ শিক্ষক, অব্যাহতি দুজনের
নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন
৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের
এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার আগে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত এ ফলাফলে কেউ যদি সন্তুষ্ট না হন, তাহলে উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।
এ আবেদন প্রক্রিয়া শুরু হবে বুধবার (১৬ অক্টোবর), যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার ফি ও বিস্তারিত ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার জিপিএ-৫ পেয়েছেন এক
লাখ ৪৫ হাজার ৯১১ জন। আর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন। চলতি বছর এইচএসসি পরীক্ষায় সারা দেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
লাখ ৪৫ হাজার ৯১১ জন। আর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ শিক্ষার্থী। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন। চলতি বছর এইচএসসি পরীক্ষায় সারা দেশে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ শিক্ষার্থী অংশ নিয়েছেন।



