এইচআরএসএস: মে মাসে মব ও রাজনৈতিক সহিংসতায় ৩৬ লাশ, ধর্ষিত ৮৩ নারী-শিশু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৬

এইচআরএসএস: মে মাসে মব ও রাজনৈতিক সহিংসতায় ৩৬ লাশ, ধর্ষিত ৮৩ নারী-শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৬ |
দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি দিন দিন চরম অবনতির দিকে যাচ্ছে। মে মাসজুড়ে সারা দেশে গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নারী ও শিশু নির্যাতনের এক ভয়াবহ চিত্র উঠে এসেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) মাসিক প্রতিবেদনে। বিভিন্ন গণমাধ্যম ও নিজস্ব উৎসের তথ্যের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে দেখা গেছে, দেশে আইনের শাসন ও সামাজিক সহনশীলতা এক সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। প্রতিবেদনের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো দেশে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া ‘গণপিটুনি’ বা মব সন্ত্রাস। মে মাসে ৬৬টি গণপিটুনি ও সহিংসতার ঘটনায় ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরে গুজব ছড়িয়ে এক যুবককে, গাজীপুরে চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা এবং

চুয়াডাঙ্গায় এক যুবককে নির্যাতনের পর গরম পানি ঢেলে হত্যার মতো রোমহর্ষক ও নৃশংস ঘটনা ঘটেছে। এছাড়া গত মাসে ২৮টি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। মে মাসে সারা দেশে অন্তত ৬৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন অন্তত ২৮৯ জন। নিহতদের মধ্যে বিএনপির ১ জন, জামায়াতের ১ জন, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের ২ জন এবং ১ জন সাধারণ নারী রয়েছেন। এইচআরএসএসের মতে, রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারই ছিল এসব সংঘাতের মূল কারণ। মে মাসে নারী ও শিশুদের জন্য দেশ যেন এক অনিরাপদ উপত্যকায় পরিণত হয়েছিল। গত মাসে ৩০৫ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন।

এর মধ্যে ৮৩ জন ধর্ষণের শিকার হন, যার প্রায় ৭০ শতাংশের বয়সই ১৮ বছরের নিচে। ধর্ষণের পর ৪ শিশুসহ ৬ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ৭৬ জন নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন, যার মধ্যে ৪২ জনই শিশু। মে মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগও এসেছে প্রতিবেদনে। সুন্দরবনে বন রক্ষীদের গুলিতে এক জেলে এবং জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যুকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে এইচআরএসএস। পাশাপাশি, সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হামলায় ৪ জন বাংলাদেশি নিহত এবং ২০ জন আহত হয়েছেন। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণেও প্রাণ হারিয়েছেন ৩ জন স্থানীয় নাগরিক। মে মাসে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপরও বড় আঘাত

এসেছে। ৩৯টি পৃথক ঘটনায় অন্তত ৭৮ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ৪২ জন আহত, ১৮ জন লাঞ্ছিত, ৯ জন হুমকি পেয়েছেন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের ৫টি মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। প্রতিবেদনে গত তিন মাসে হামের উপসর্গ ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে সারা দেশে ৬ শতাধিক শিশুর মৃত্যুর তথ্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া গত মে মাসে বিভিন্ন ঘটনায় অন্তত ১ হাজার ৯৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংখ্যা উল্লেখযোগ্য। মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে গণতান্ত্রিক ও মানবিক অগ্রগতির

স্বার্থে দেশে একটি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ