উপদেষ্টা আসবেন বলে ২ কোটি টাকা গচ্চায় অস্থায়ী সংস্কার- চলে গেলেই তুলে নেবে সড়ক বিভাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫

উপদেষ্টা আসবেন বলে ২ কোটি টাকা গচ্চায় অস্থায়ী সংস্কার- চলে গেলেই তুলে নেবে সড়ক বিভাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৫ |
ঢাকা–সিলেট চার লেন মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ১২ কিলোমিটার অংশে উপদেষ্টার সফর উপলক্ষে তড়িঘড়ি করে অস্থায়ী সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ ৭ই অক্টোবর, মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো চলছে এই ‘দেখানো সংস্কার’। এতে ব্যয় হচ্ছে ২ কোটি টাকারও বেশি, কিন্তু স্থানীয়দের আশঙ্কা—সফর শেষ হলেই এসব ইট-বালু তুলে ফেলা হবে। এই হঠাৎ সংস্কারেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত যানবাহনের সারি লেগে আছে কয়েক কিলোমিটারজুড়ে। চালক ও যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। সূত্র জানায়, ২০১৭ সালে একনেকে অনুমোদন পাওয়া এই ৫১ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয় ২০২০ সালে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মাধ্যমে। কিন্তু করোনা

মহামারি, বালু সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে কাজ বারবার বন্ধ হয়ে যায়। প্রকল্পের মেয়াদ শেষ হয় ২০২৫ সালের ৩১শে জুন, তবুও এখনো পুরোপুরি শেষ হয়নি প্রথম প্যাকেজের কাজ। বর্ষাকালে সড়কের আশুগঞ্জ–বিশ্বরোড অংশে বড় বড় গর্ত ও ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। অথচ দীর্ঘদিন কাজ না করে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের পরিদর্শনের আগেই শুরু হয় এই অস্থায়ী সংস্কার। বিশ্বরোড গোলচত্বর এলাকায় সড়কের ওপর ১৫ ইঞ্চি উঁচু করে ইট বিছানো হচ্ছে, যা আরও যানজট তৈরি করছে। স্থানীয়রা বলছেন, এটি “দেখানোর সংস্কার”, যার ফল ভোগ করবে সাধারণ মানুষই। স্থানীয় বাসিন্দা রেজোয়ান মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “অতিথি আসবে বলে অস্থায়ীভাবে কাজ করা

হচ্ছে। কিন্তু আমাদের দরকার স্থায়ী সমাধান। আমরা শুনেছি, উপদেষ্টা চলে গেলে এসব ইট আবারও সরিয়ে নেওয়া হবে। এতে জনগণের কষ্ট বাড়বে, আর সরকারি টাকাও অপচয় হবে।” বাসচালক মো. মজনু মিয়া বলেন, “বিশ্বরোডের নাম শুনলেই আতঙ্ক লাগে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জ্যামে থাকতে হয়। একবারেই স্থায়ীভাবে রাস্তা ঠিক করা হোক—এইটাই চাই।” ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, “যানজট নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছি, কিন্তু পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। স্থায়ী সংস্কার ছাড়া এই সমস্যা মেটার নয়।” অন্যদিকে প্রকল্প ব্যবস্থাপক শামীম আহমেদ বলেন, “এটি সাময়িক সংস্কার, যাতে মানুষ কিছুটা স্বস্তি পায়। কয়েক দিনের মধ্যেই চলমান কাজ শেষ হবে। স্থায়ী সংস্কার শুরু হলে এই অস্থায়ী

অংশ সরিয়ে নেওয়া হবে।” তবে সওজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “এই অস্থায়ী সংস্কারে খরচ হচ্ছে ২ কোটি টাকারও বেশি। কাজটি প্রকল্প ও সওজের যৌথ উদ্যোগে চলছে। স্থায়ী কাজ শুরু হলে ইট-বালু সব সরিয়ে নেওয়া হবে।” প্রতিদিন গড়ে চার বিভাগের ২১ জেলার অন্তত ২৫ হাজার যানবাহন চলাচল করে এই মহাসড়ক দিয়ে। অথচ বছরের পর বছর পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শেষ না হওয়ায় এই গুরুত্বপূর্ণ সড়ক এখন যেন দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত