ঈদ উপলক্ষে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৬

ঈদ উপলক্ষে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৬ |
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে রাজধানীর মেট্রোরেল চলাচলের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে এই দিনগুলোতে সীমিত সময়সূচি ও নির্ধারিত বিরতিতে (হেডওয়ে) ট্রেন পরিচালিত হবে। ডিএমটিসিএলের ঘোষিত সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়ে যাবে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেনটি চলবে সকাল ৭টা ১৫ মিনিটে। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে। মেট্রোরেল চলাচলের এই বিশেষ সূচিতে ট্রেনের ব্যবধান বা হেডওয়ে সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫

মিনিটের মধ্যে রাখা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীচাপ বিবেচনা করে ট্রিপের সংখ্যা প্রয়োজনে সমন্বয় করা হতে পারে। প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে এবং এই কার্যক্রমে ৭টি ট্রেন সেট ব্যবহৃত হবে। টিকিট বিক্রয় ও রিচার্জের বিষয়ে বিশেষ নির্দেশনায় জানানো হয়েছে, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় এবং এমআরটি বা র্যাপিড পাস রিচার্জ করা যাবে। তবে শুক্রবারের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে; এদিন উত্তরা উত্তর স্টেশন থেকে বিকাল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকাল ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি শুরু হবে। উল্লেখ্য, প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর

সকল মেট্রোরেল স্টেশনের টিকিট কাউন্টার ও টিকিট মেশিন বন্ধ হয়ে যাবে। তবে নির্ধারিত সময়সূচির মধ্যে সকল স্টেশন থেকেই নতুন র্যাপিড পাস ক্রয়ের সুযোগ থাকবে। ডিএমটিসিএল আরও স্পষ্ট করেছে যে, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী ২১ মে এ সংক্রান্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল