ঈদের দ্বিতীয় দিনেও চলছে রাজধানীতে পশু কোরবানি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৬

ঈদের দ্বিতীয় দিনেও চলছে রাজধানীতে পশু কোরবানি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৬ |
ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি দিতে দেখা গেছে। ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন এবং পরবর্তী দুই দিন পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে। পেশাদার কসাইয়ের সংকট থাকায় অনেকেই ঈদের দ্বিতীয় দিন কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন। শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে দেখা গেছে। নগরবাসীরা বলছেন, পেশাদার কসাইয়ের সংকট এবং ঈদের দিনের বাড়তি ঝামেলা এড়াতেই তারা আজ পশু কোরবানি দিচ্ছেন। এ বিষয়ে মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, প্রতিবছর আমরা ঈদের পরদিন কোরবানি দিই। ঈদের দিন মৌসুমি কসাই দিয়ে কোরবানি দিলে তারা মাংস ঠিকমতো কাটতে পারে না। এ ছাড়া ঈদের দিন পেশাদার কসাইয়েরও সংকট থাকে। তাই আমরা প্রতি বছর ঈদের দ্বিতীয়

দিন কোরবানি দিয়ে থাকি। মিরপুরের সেনপাড়ার বাসিন্দা আক্তার হোসেন জানান, গতকাল গরু কোরবানি দিয়েছি, আজ ছাগল দিলাম। আমরা নিজেরাই গরুর মাংস কাটাকাটি করি। গতকাল গরু কাটতে কাটতে দেরি হয়ে গেছে, তাই ছাগল আজ কোরবানি দিলাম। শেওড়াপাড়ার পেশাদার কসাই ফরিদ মিয়া বলেন, গতকাল আটটি গরু কেটেছি। আজ চারটি গরু কাটার অর্ডার রয়েছে। ঈদের দিন প্রতি হাজারে ১৫০ থেকে ২০০ টাকা নিয়েছি। আজ হাজারে ১শ টাকা নিচ্ছি। এদিকে পশু কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নানামুখী পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) কোরবানির দিন সকাল থেকেই সিটি করপোরেশনের কর্মীরা শহর পরিষ্কারের কাজে নামেন। প্রতিটি এলাকাতেই পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল