ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের
সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম
ঈদুল আজহার টানা ছুটিতেও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর ও কাস্টম কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখতে বন্দরে তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অন্যদিকে শুল্কায়ন কার্যক্রম অব্যাহত রাখতে চট্টগ্রাম কাস্টম হাউস গঠন করেছে ১০টি বিশেষ টিম।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ বলেন, ঈদের ছুটির সময়েও বন্দর পূর্ণ সক্ষমতায় চালু থাকবে। পণ্য খালাস এবং জেটি ও ইয়ার্ড ব্যবস্থাপনা তদারকিতে দুটি টাস্কফোর্স কাজ করবে। পাশাপাশি সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে আরও একটি পৃথক টাস্কফোর্স।
তিনি জানান, স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে সাড়ে আট হাজার একক কনটেইনার ওঠানামা করে বন্দরে। একই সময়ে গড়ে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার
টিইইউএস কনটেইনার খালাস হয়। তবে ঈদের ছুটির সময় এ হার কিছুটা কমে আসে। বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ঈদের ছুটিতে মহাসড়কে বড় যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকে। পাশাপাশি পোশাক কারখানাগুলোও টানা ছুটিতে থাকে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে এর প্রভাব পড়ে। এ কারণে ঈদের আগে বেসরকারি ডিপোগুলোতে পণ্য খালাসের চাপ বেড়ে যায়। চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম বলেন, বন্দর ও কাস্টম খোলা থাকলেও টানা ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যে কিছুটা ধীরগতি দেখা দেয়। এ সময় পরিবহন সংকটও থাকে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় পণ্য খালাস কম হয়।