ঈদুল আযহায় চলবে ১০ জোড়া বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৬

ঈদুল আযহায় চলবে ১০ জোড়া বিশেষ ট্রেন, অগ্রিম টিকিট বিক্রি ১৩ মে থেকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৬ |
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৩ মে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এবারও শতভাগ অগ্রিম টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদুল আযহা উদযাপন উপলক্ষ্যে গত ৫ মে রেলপথ মন্ত্রণালয়ে প্রস্তুতিমূলক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। একইভাবে ১৪, ১৫ ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকিট পাওয়া যাবে। ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। রেলওয়ে যুগ পরিচালক (অপারেশন) মো. শহিদুল

ইসলাম বলেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১০ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। যেসব রুটে টিকিটের চাহিদা বেশি, সেসব রুটে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ট্রেন বিকাল ৩টা ৩০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ২০ মিনিটে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ ট্রেনটি বিকাল ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল ৯টা ৩০ মিনিটে, দেওয়ানগঞ্জ পৌঁছাবে বিকাল ৪টা ১০ মিনিটে। তিস্তা স্পেশাল-৪ ট্রেনটি বিকাল ৪টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১১টা

২০ মিনিটে। ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ট্রেনটি সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায়। শোলাকিয়া ঈদ স্পেশাল-৬ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ভৈরববাজার পৌঁছাবে বেলা ২টায়। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ট্রেনটি ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টা ৩০ মিনিটে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৮ ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে ময়মনসিংহ পৌঁছাবে বিকাল ৩টায়। জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ট্রেন জয়দেবপুর ছাড়বে সকাল ৭টায়। ট্রেনটি পার্বতীপুর পৌঁছাবে দিনগত রাত ২টায়। পার্বতীপুর ঈদ স্পেশাল-১০ ট্রেনটি পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে জয়দেবপুর পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে।

চাঁদপুর ঈদ স্পেশাল-১, ২ ও তিস্তা ঈদ স্পেশাল-৩, ৪ ট্রেন আগামী ২৫ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর দ্বিতীয় দিন (ঈদুল আযহা যদি ২৮ মে অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে ঈদের পরে দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ মে) থেকে পরবর্তী ৩ দিন অর্থাৎ ১ জুন পর্যন্ত পরিচালনা করা হবে। এছাড়া পার্বতীপুর ঈদ স্পেশাল-৯, ১০ ঈদের আগে ২৪ মে থেকে ২৬ মে পর্যন্ত ৩ দিন এবং ঈদের পরের দিন থেকে তিনদিন পরিচালনা করা হবে। শোলাকিয়া ঈদ স্পেশাল-৫, ৬, ৭, ৮ শুধু ঈদের দিন চলাচল করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক