ইসরাইল ‘শেষ সীমা’ অতিক্রম করেছে, নাসরাল্লাহর হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ September, ২০২৪

ইসরাইল ‘শেষ সীমা’ অতিক্রম করেছে, নাসরাল্লাহর হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ September, ২০২৪ |
দখলদার ইসরাইল তার ‘শেষ সীমা’ অতিক্রম করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহ। বৃহস্পতিবার তিনি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী ও ইসলামিক ঐক্য সপ্তাহ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। নাসরাল্লাহ সম্প্রতি ইসরাইলি বাহিনীর হামলায় নিহত লেবাননের নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, ইসরাইলি বাহিনী গত দুই দিনে যোগাযোগের ডিভাইস (পেজার) বিস্ফোরিত করে বহু লেবানিজ নাগরিককে হত্যা করেছে। যা একটি বিশাল মানবিক সংকট তৈরি করেছে। নাসরাল্লাহ এ সময় লেবাননের জাতীয় ঐক্যের প্রশংসা করেন এবং এ ঐক্য ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে একটি

বড় মানবিক প্রতিরোধ গড়ে তুলেছে বলে মন্তব্য করেন। তিনি লেবাননের সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদেরও ধন্যবাদ জানান, যারা আহতদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তিনি ইরাক, ইরান, সিরিয়া এবং অন্যান্য দেশগুলোর সমর্থনের কথাও উল্লেখ করেন, যারা লেবানন সরকারকে সহায়তা করেছে। নাসরাল্লাহ এ সময় ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইসরাইল রেড লাইন অতিক্রম করেছে। তারা মঙ্গলবার হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে। শত্রু রা বুধবারও একই ধরনের বেসামরিক যন্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে হামলা করেছে। তবে ইসরাইলের লক্ষ্য অনেকাংশে ব্যর্থ হয়েছে এবং হিজবুল্লাহ ঘটনাগুলো তদন্তের জন্য প্রযুক্তিগত এবং নিরাপত্তা কমিটি গঠন করেছে বলেও জানান নাসরাল্লাহ। তিনি বলেন, আমরা এমন এক শত্রুর মুখোমুখি হচ্ছি, যার

প্রযুক্তিগত সুবিধা রয়েছে। কারণ এটি বারবার পশ্চিমা সমর্থন পেয়ে আসছে। এ রকম বড় আঘাত সত্ত্বেও নাসরাল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতেও প্রতিরোধ শক্তিশালী করার ইঙ্গিত দেন। তিনি জোর দিয়ে বলেন, মঙ্গলবার এবং বুধবার রক্তাক্ত দিন হলেও, আমরা এ সংকট কাটিয়ে উঠতে পারবো এবং এ আঘাত আমাদের পরাস্ত করতে পারবে না। নাসরাল্লাহ বলেন, গাজার সমর্থনে আমাদের ফ্রন্ট কার্যকরী হয়েছে এবং এটি শত্রুর ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, ইসরাইলি শত্রু উত্তরাঞ্চলের ঘটনাগুলোকে তাদের ইতিহাসে প্রথম পরাজয় হিসেবে বর্ণনা করেছে। যা লেবানন থেকে পরিচালিত প্রতিরোধের কার্যকারিতার আরেকটি প্রমাণ। তিনি বলেন, ইসরাইলি বাহিনী লেবাননের ফ্রন্টকে গাজার ফ্রন্ট থেকে বিচ্ছিন্ন করতে

এবং লেবাননের জনগণ ও হিজবুল্লাহকে চাপের মুখে ফেলার চেষ্টা করেছে, যাতে লেবানন গাজার প্রতি সমর্থন বন্ধ করে দেয়। মঙ্গলবারের হত্যাকাণ্ডের পর, আমরা সরকারি ও বেসরকারি চ্যানেলের মাধ্যমে বার্তা পেয়েছিলাম যে, এ আক্রমণের লক্ষ্য ছিল গাজার প্রতি আমাদের সমর্থন বন্ধ করা। হিজবুল্লাহ প্রধান দৃঢ়ভাবে বলেন, ইসরাইলের জন্য আমাদের জবাব স্পষ্ট: গাজা, পশ্চিম তীর এবং সেসব পবিত্র ভূমিতে অত্যাচারিত জনগণের প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সমর্থন কখনোই বন্ধ হবে না। নাসরাল্লাহ আরও উল্লেখ করেন যে, শত্রুরা মঙ্গলবার এবং বুধবারের হত্যাকাণ্ডের মাধ্যমে হিজবুল্লাহর কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধ্বংস করতে এবং নেতাদের মধ্যে দুর্বলতা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। তবে আমাদের নেতৃত্বের মধ্যে এমন কোনো বিভ্রান্তি বা

দুর্বলতা এক মুহূর্তের জন্যও দেখা যায়নি। নাসরাল্লাহর এ ভাষণ লেবাননের জনগণকে আরও দৃঢ়ভাবে হিজবুল্লাহর পাশে থাকার আহ্বান জানায় এবং ইসরাইলি আগ্রাসনের মুখে হিজবুল্লাহর প্রতিশ্রুতি ও স্থিতিশীলতার প্রতিফলন ঘটায়। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতসহ ৩ জন কারাগারে তেজগাঁওয়ে কল রেকর্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। বুমরা ১৯ ওভারে উইকেট না সিরাজ বাদে ভারত ঝুঁকিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি ফেনীর ওসির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক