ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী
আন্তর্জাতিক সন্ত্রাস পর্যবেক্ষণে আবারও আলোচনায় বাংলাদেশ-সংশ্লিষ্ট জঙ্গি যোগসূত্র
ইরাক ছাড়ল মার্কিন বাহিনী: দুই দশকের যুদ্ধের ক্ষত আর অর্থনৈতিক সংকট নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে বাগদাদ
হরমুজ প্রণালীর সাবমেরিন ক্যাবল নিয়ে ইরানের হুমকি: বিশ্বজুড়ে ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, জানা গেল
নতুন করে আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি
ইসরাইলি হামলায় ফিলিস্তিনের শিক্ষা খাতসংশ্লিষ্ট ৭৫০ জনের মৃত্যু
শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ৭৫০ জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরাইল। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। খবর আল জাজিরার।
এছাড়া ইসরাইলি আগ্রাসনে আগস্টের শেষ পর্যন্ত সাড়ে ১১ হাজারের বেশি স্কুল বয়সি শিশু প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত, পঙ্গুত্ব বরণকারী এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন হাজার হাজার শিশু।
ফিলিস্তিনে নতুন শিক্ষাবর্ষের শুরুতে প্রকাশিত এই বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, ইসরাইলি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে স্কুল এবং শিক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক ভবনে নির্বিচারে হামলা চালিয়েছে। এর ফলে ৯২ শতাংশ বিদ্যালয় এখন পাঠদানের অনুপযোগী।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪০,৯৮৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৯৪,৮২৫ জন।



