ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক
আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট
বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর
কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার
ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’
জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও
ইলেকশন ইঞ্জিনিয়ারিং: খলিলুর-রিজওয়ানার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে ইউনূস সরকার বিএনপি ও জামায়াতকে নিয়ে বিতর্কিত নির্বাচন করেছে গেল ১২ই ফেব্রুয়ারি। এবার এই নির্বাচনে প্রকাশ্যে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী।
যুদ্ধাপরাধী দলটি সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
আজ ৬ই মার্চ, শুক্রবার জুমার পর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। শুক্রবার সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়।
পোস্টে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জনগণের প্রকৃত রায় প্রভাবিত করা হয়েছে। এ অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও
খলিলুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের। এর আগে ৫ই মার্চ, বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন দলের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।