ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬

আরও খবর

ত্রিবেদী-গোরের বৈঠকে ক্ষুব্ধ শফিকুর: ‘গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কাম্য নয়’

সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী

দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে সস্তায় এলএনজি না কিনে ৩৪% বেশি দামে ফের স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি ক্রয়

মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন

জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র!

প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের

আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায়

ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৬ |
ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে গ্যাস বিল বাবদ প্রায় ৯৮১ কোটি টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্যাপাসিটি রেটের পরিবর্তে বেআইনিভাবে আইপিপি রেটের সুবিধা গ্রহণের মাধ্যমে এই অনিয়ম করা হয়েছে। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, দুদকের উপ-পরিচালক (বিসি অনুঃ ও তদন্ত-১) মো. জাহাঙ্গীর আলম আদালতে দাখিল করা অনুসন্ধান অগ্রগতি প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছেন। আদালতে দাখিল করা ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে সরকারি অর্পিত সম্পত্তি দখল, অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার

এবং গ্যাসের মূল্য নির্ধারণে অনিয়মসংক্রান্ত চারটি অভিযোগ একত্রে অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানের অংশ হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব নথি পর্যালোচনায় দুদকের প্রাথমিকভাবে ধারণা হয়েছে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ক্যাপাসিটি রেটের পরিবর্তে আইপিপি রেটের সুবিধা নিয়ে তিতাস গ্যাসের জানুয়ারি ২০১৮ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত ৪৮৬ কোটি ৪৩ লাখ ৮২ হাজার ৬১১ টাকা ৭৫ পয়সা এবং কর্ণফুলী গ্যাসের অক্টোবর ২০১৮ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত ৪৯৫ কোটি ২৩ লাখ ৯৭ হাজার

৪০৪ টাকা পরিশোধ করেনি। দুই প্রতিষ্ঠানের মোট বকেয়া দাঁড়িয়েছে ৯৮১ কোটি ৬৭ লাখ ৮০ হাজার ১৫ টাকা ৭৫ পয়সা। অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা মিলেছে বলে আদালতে দাখিল করা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুদক সূত্র জানায়, অনুসন্ধান শেষ হলে প্রয়োজনীয় সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। পরবর্তীতে তাদের সিদ্ধান্ত অনুযায়ী মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে ভারি বৃষ্টিতে ভূমিধসে নিহত বেড়ে ২৫, বেইজিংসহ একাধিক অঞ্চলে সতর্কতা এলপি গ্যাসের দাম আরও বাড়ল ইরান যাওয়ার পথে মরুভূমিতে ১৯ আফগানের মৃত্যু ইউনাইটেড গ্রুপের বিরুদ্ধে ৯৮১ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক মোদির বাসভবন ঘেরাওয়ের ডাক কেজরিওয়ালের ত্রিবেদী-গোরের বৈঠকে ক্ষুব্ধ শফিকুর: ‘গণতান্ত্রিক দেশে এমন বৈঠক কাম্য নয়’ সার্জিও গোর এর সাথে সাক্ষাতের পর পরই আকস্মিক ঝটিকা সফরে ভারত গেলেন দীনেশ ত্রিবেদী দীর্ঘমেয়াদি চুক্তির অধীনে সস্তায় এলএনজি না কিনে ৩৪% বেশি দামে ফের স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি ক্রয় ২০ বছর ধরে মৃত সহকর্মীর বেতন তুলে খেয়েছেন ‘সৎ লোকের শাসন’ চাওয়া জামায়াতের নেতা ‘শয়তানের ধোঁকায় পড়ে ওইসব করছিলাম, অন্যরা দেখে ফেলায় কাজ শেষ করতে পারিনি’, শিবির কর্মীর ভাষ্য দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ প্রেসিডেন্টের শপথের আগেই কলম্বিয়ায় বোমা হামলা, আহত ১১ ধর্ষণ মামলায় বরিশাল ছাত্র ইউনিয়ন সভাপতি গ্রেফতার ধর্ষণ মামলায় চৌগাছা সরকারি কলেজ ছাত্রদল নেতা গ্রেফতার ৫ মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে ইতিবাচক মোড় মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায়