ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে
ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে?
বিশ্লেষণ।। বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ট্রেড ডিল: কার স্বার্থে, কার বিনিময়ে?
ইসরায়েলের বিরুদ্ধে অভিযান স্থগিতের ঘোষণা ইরানের
আসাদের সঙ্গে বৈঠকের অপেক্ষায় এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত এবং আঙ্কারার অনুরোধের জবাবে দামেস্কের প্রতিক্রিয়া পেতে অপেক্ষা করছেন।
শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এরদোগান এ সময় বলেন, ‘তুরস্ক ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আমরা ইতোমধ্যেই বাশার আল আসাদের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছি’।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সিরিয়ার জবাবের অপেক্ষায় আছি। আমরা আলোচনায় প্রস্তুত আছি... আমি বিশ্বাস করি যে, এ বৈঠকে আমাদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হবে’।
এরদোগানের এ মন্তব্য রুশ গণমাধ্যম স্পুটনিকও তার প্রতিবেদনে প্রকাশ করেছে।
প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু
হওয়ার পর, দামেস্ক ও আঙ্কারার মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। তবে সাম্প্রতিক মাসগুলোতে সেই সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জানিয়েছেন, সিরিয়ার জাতীয় স্বার্থ রক্ষায় যদি আলোচনার সুযোগ থাকে, তবে তিনিও তুর্কি নেতার সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য প্রস্তুত। সূত্র: আনাদোলু ও মেহের নিউজ এজেন্সি