আসন্ন বাজেটে কি সিগারেটের ওপর বাড়তি কর আরোপ হবে? যা জানা গেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬

আসন্ন বাজেটে কি সিগারেটের ওপর বাড়তি কর আরোপ হবে? যা জানা গেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৬ |
আগামী অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে কোনো শুল্ক-কর আরোপ করা হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে দাম পুনর্নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন তিনি। সোমবার আগারগাঁওয়ের রাজস্ব ভবনে তামাক খাতের সাতটি সংগঠনের সঙ্গে এনবিআরের প্রাক্-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সিগারেটের ওপর ৮৩ শতাংশের বেশি শুল্ক-কর যাওয়ার উপায় নেই।’ তবে একই সঙ্গে তিনি জানান, দক্ষিণ এশিয়ার কোনো দেশেই বাংলাদেশের মতো এত কম দামে সিগারেট পাওয়া যায় না। তিনি বলেন, ‘তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের দাম দেখে হয়তো দাম পুনর্নির্ধারণ করা যায়। কারণ, এত কম দামে আমাদের

আশপাশের কোনো দেশে সিগারেট পাওয়া যায় না।’ জাপান টোব্যাকোর পক্ষ থেকেও বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি করারোপকারী দেশগুলোর একটি বাংলাদেশ এবং আর কর না বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। সভায় ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, উভয়পক্ষ থেকেই অবৈধ সিগারেট আমদানিকে খাতের বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। এনবিআর চেয়ারম্যান জবাবে জানান, অবৈধ কারবার বন্ধে সিগারেটের গায়ে এয়ার কোড বসানো হবে। আলোচনায় মোবাইল খাতের দুটি সংগঠনও তাদের দাবি তুলে ধরে। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস সিম কার্ড হারানোর পর পুনরায় নেওয়ার ক্ষেত্রে ৩০০ টাকা ভ্যাট প্রত্যাহারের দাবি জানায়, একে দ্বৈত করারোপ হিসেবে উল্লেখ করে। অন্যদিকে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অবৈধ ও

আনঅফিশিয়াল মুঠোফোন আমদানি রোধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (NEIR) বাস্তবায়নের দাবি জানায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক আগাম ঘোষণা দিয়েই রামুতে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন