আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ August, ২০২৬

আশুলিয়ায় ছুটির মধ্যেই একযোগে ৫৬৫ পোশাক শ্রমিক ছাঁটাই, কোথায় যাবে অসহায় পরিবারগুলো?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ August, ২০২৬ |
সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ একযোগে ৫৬৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। ব্যবসায়িক মন্দা, পর্যাপ্ত কার্যাদেশের ঘাটতি, ব্যাংকিং সহযোগিতার অভাব ও গ্যাস সংকটের কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়াকেই এই ছাঁটাইয়ের কারণ হিসেবে দেখানো হয়েছে। গত ৮ই আগস্ট, শুক্রবার সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকার রপ্তানিমুখী প্রতিষ্ঠান অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেডের মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে জারি করা নোটিশে বিষয়টি জানানো হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, শনিবার থেকেই এই ছাঁটাই কার্যকর ধরা হয়েছে। কারখানার নোটিশে উল্লেখ করা হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা কারণে প্রতিষ্ঠানটিতে দেখা দিয়েছে ব্যবসায়িক মন্দা। প্রয়োজনীয় ব্যাংকিং ও আর্থিক সহায়তা না মেলা এবং কাজের পরিমাণ কমে যাওয়ায় উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলেও

জানানো হয়েছে সেখানে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকিয়ে রাখা ও ব্যবসায়িক ধারাবাহিকতা রক্ষার স্বার্থেই অতিরিক্ত জনবল কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নোটিশ অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ২০ মেনেই ৫৬৫ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে এবং তাদের চাকরির মেয়াদ বিবেচনায় আইনগত পাওনা ও ক্ষতিপূরণ পরিশোধ করা হবে বলেও জানানো হয়েছে। এছাড়া শ্রম আইনের ধারা ২১-এর বরাত দিয়ে বলা হয়েছে, আগামী এক বছরের মধ্যে কারখানায় কাজের পরিধি বাড়লে কিংবা নতুন শ্রমিক নিয়োগের প্রয়োজন দেখা দিলে ছাঁটাই হওয়া শ্রমিকদেরই অগ্রাধিকার দিয়ে পুনরায় নিয়োগ দেওয়া হবে। এ প্রসঙ্গে কারখানাটির সুইং শাখার এক অপারেটর জানান, তিন দিনের ছুটিতে দিনাজপুরের বাড়িতে থাকা অবস্থায় মোবাইল ফোনে তিনি ছাঁটাইয়ের নোটিশ পান। কী

কারণে তাকে বাদ দেওয়া হলো, তা তার কাছে স্পষ্ট নয় বলে জানান তিনি। এই ঘটনায় তিনি এখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তার মতো একই অবস্থা অন্য শ্রমিকদেরও। একক আয়ের ওপর নির্ভরশীল অসহায় পরিবারগুলো এই চরম দুর্দিনে কোথায় যাবে, কীভাবে চলবে, কেউ জানে না। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক জাঈম আহমেদের ভাষ্য, বর্তমানে প্রতিষ্ঠানে পর্যাপ্ত অর্ডার ও কাজ নেই বলেই শ্রমিক ছাঁটাইয়ের পথে হাঁটতে হয়েছে তাদের। তবে ভবিষ্যতে কাজের অর্ডার এলে ফের শ্রমিক নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান। তবে এই ছাঁটাইকে ভালোভাবে নেননি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন। তার মতে, ব্যবসায়িক মন্দার অজুহাতে ছুটির সময়ে একসঙ্গে এত শ্রমিককে বাদ দেওয়ার সিদ্ধান্ত অমানবিক।

তিনি ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার করে শ্রমিকদের পুনর্বহাল এবং বকেয়া বেতনসহ অন্যান্য পাওনা পরিশোধেরও দাবি জানান। এই ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক মমিনুল ইসলামও। তার ভাষ্যমতে, পর্যাপ্ত কার্যাদেশের অভাব ও গ্যাস সংকটজনিত ব্যবসায়িক মন্দার কারণেই কারখানাটি কিছু শ্রমিক ছাঁটাই করেছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তাঁর কাছে নেই বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব