ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের
সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
আরও ৯ মায়ের কোল খালি
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশু মারা গেছে। একই সময়ে হামে মারা গেছে তিন শিশু। আর উপসর্গে মারা গেছে ৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার (১২ মে) তাদের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৫১ হাজার ৫৬৭।
সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা ৮৭। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭ হাজার ২৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের
উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। এসব শিশুর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩২ হাজার ৮৭৭ শিশু বাড়ি ফিরেছে।
উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু। এসব শিশুর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩২ হাজার ৮৭৭ শিশু বাড়ি ফিরেছে।



