ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি?
নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে
বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা
৫ আগস্ট পরবর্তী সময়ে দেশজুড়ে বেড়েছে কঙ্কাল চুরি: জুলাইয়ে নিহতের সংখ্যা মেলানোর চেষ্টা? প্রশ্ন সাধারণ জনতার
মাথাপিছু ৩২ টাকা আর ২৭০ গ্রাম চাল, রাঙামাটির দেড়লাখ বানভাসির সাথে এ কেমন সরকারি তামাশা?
কবর থেকে উঠে এসে ককটেল ছুড়েছেন আওয়ামী লীগের চার নেতা! বৈছা নেতার অভিনব মামলায় আসামি ২৪৮
রোহিঙ্গাদের হাতে হাতে বাংলাদেশি জন্ম নিবন্ধন ও পাসপোর্ট, পাড়ি জমাচ্ছেন বিদেশে
আয় বাড়লেও রেলের লোকসান ১৮৮৮ কোটি
ভাড়া বৃদ্ধি না হলেও ২০২৫-২৬ অর্থবছরে রেলওয়ের আয় আগের বছরের তুলনায় ২২১ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। বেতন-ভাতা, পেনশন, রেলপথ ও রোলিং স্টকের রক্ষণাবেক্ষণসহ পরিচালন ব্যয় হয়েছে ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। লোকসান হয়েছে এক হাজার ৮৮৮ কোটি টাকা লোকসান হয়েছে।
যদিও রেলের ব্যয় ও আয়ের অনুপাত (অপারেটিং রেশিও) দাঁড়িয়েছে ১.৯১, যা আগের অর্থবছরে ছিল ২.০৯। অর্থাৎ রেলওয়ের আয়-ব্যয়ের ব্যবধান আগের তুলনায় কমেছে। লোকসানও কমেছে।
আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির মোট আয় হয়েছে ২ হাজার ৬৬ কোটি ৩৮ লাখ টাকা। যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ১ হাজার ৮৪৫ কোটি টাকা। সবচেয়ে বেশি আয়
বেড়েছে যাত্রী পরিবহন খাতে। এ খাতে আগের অর্থবছরের তুলনায় ২৫৬ কোটি টাকা বেশি আয় হয়েছে। এছাড়া ভূ-সম্পত্তি খাতে ৩ কোটি টাকা এবং অপটিক্যাল ফাইবার লিজ থেকে ১১ কোটি ৫২ লাখ টাকা অতিরিক্ত আয় হয়েছে। অন্যদিকে পরিবহন ও বাণিজ্যিক খাতে (ভেন্ডিং লাইসেন্স ও বিবিধ আয়) প্রায় ২৪ কোটি ৩৪ লাখ টাকা আয় কমেছে। রেলওয়ে তথ্যানুযায়ী, প্রতি বছর প্রায় ১ হাজার কোটি টাকা পেনশনে ব্যয় হয়। পেনশন ব্যয় বাদ দিলে পরিচালন ব্যয় দাঁড়ায় ২ হাজার ৯৫৫ কোটি টাকা। অপারেটিং রেশিও নেমে আসে ১.৪৩-এ। মানে এক টাকা আয়ে ১ টাকা ৪৩ পয়সা ব্যয় হয়।