‘আমার হৃদয় কাঁদছে’, কেন বললেন মালালা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪

‘আমার হৃদয় কাঁদছে’, কেন বললেন মালালা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ |
নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালা ইউসুফজাই গাজার স্কুলে ইসরাইলের নির্মম হামলার নিন্দা জানিয়েছেন। নুসেইরাতে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) ছয় কর্মী নিহত হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। ইউএনআরডব্লিউএ’র ছয় কর্মীর মৃত্যুর ঘটনার বিবরণ দিয়ে মালালা তার এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন এবং বলেন, তিনি মর্মাহত যে ইসরাইল গাজার স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে। তিনি লিখেছেন, ‘আমি মর্মাহত যে, এখনও ইসরাইল গাজার স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে সেখানে তারা নির্বিচারে হামলা চালাচ্ছে। জাতিসংঘের ত্রাণকর্মীসহ যারা মর্মান্তিকভাবে নিহত হয়েছেন তাদের প্রিয়জনদের জন্য আমার হৃদয় কাঁদছে।’ গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থা জানিয়েছে, নুসেইরাতে শরণার্থীদের আশ্রয় দেওয়া

একটি স্কুলে হামলার ফলে ইসরাইলি বাহিনীর একক হামলায় তাদের কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি লোক মারা গেছে। মালালা জোর দিয়ে বলেন, স্কুল এবং মানবিক সহায়তাকর্মীদের কখনোই লক্ষ্যবস্তু করা ঠিক না। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম