আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫

আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ |
প্লেট-বাটি হাতে ভুখা মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা। বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন তারা। রোববার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলাওয়ার হোসাইন আজিজী এ ঘোষণা দেন। শিক্ষক নেতা দেলাওয়ার হোসাইন আজিজী বলেন, ‘আগামীকাল থেকে আমরা আমরণ অনশনের কর্মসূচিতে যাচ্চি। এ ছাড়া ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ‘ এরমধ্যে সরকার থেকে ৫ শতাংশ ভাতা সর্বনিম্ন ২ হাজার টাকা হারে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এটি প্রত্যাখান করে ২০ শতাংশে অনড় রয়েছেন শিক্ষকরা। এ ব্যাপারে দেলাওয়ার হোসাইন আজিজী

বলেন, ‘আজ ৫ শতাংশ দেওয়ার সিদ্ধান্তকে আমরা একটি প্রাথমিক বিজয় বলে মনে করছি।’ তিনি আরও বলেন, ‘যখন বাড়িভাড়া ২০ শতাংশ, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা দিয়ে প্রজ্ঞাপন জারি করবে, তখনই চূড়ান্ত বিজয় হবে। প্রজ্ঞাপন জারি না করলে আমরা এখান থেকে শ্রেণি কার্যক্রমে ফিরে যাব না।’ আন্দোলনকারী শিক্ষকদের এই নেতা আরও বলেন, শহীদ মিনারকে কেন্দ্র করে আমাদের কর্মসূচি চলছে। আমরা শাহবাগ অবরোধ করেছি, টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেছি, অনশন করেছি। গতকাল কালো পতাকা মিছিল করেছি। আজ ভুখা মিছিল করেছি। আমাদের কর্মসূচি একটি চলমান প্রক্রিয়া। গতকাল আমাদের দুজন শিক্ষক ও একজন শিক্ষিকা অসুস্থ হয়েছেন। আজ আরও অনেকে অসুস্থ হয়েছেন। শিক্ষকদের সমাবেশে শিক্ষা

উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবি উঠেছে। আনুষ্ঠনিকভাবে এই দাবি করবেন কি না জানতে চাইলে আজিজী বলেন, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে দাবি করিনি। তবে আমরা দেখছি। অবজার্ভ করছি। যেহেতু অর্থ উপদেষ্টা দেশের বাইরে আছে, তিনি ফিরে আসুন, তারপর যদি আমাদের অসহযোগিতা করা হয়, তাহলে হয়তো আমরা এক দফায় যাব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়