আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬

আরও খবর

আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ আগস্ট, ২০২৬ |
ম্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। শ্রমিকদের কাছে অসহায়ত্বের কথা তুলে ধরে আবেগঘন বার্তায় নোটিশ নিতে বাধ্য হন মালিকপক্ষ। গতকাল ২৮শে আগস্ট, শুক্রবার রাজধানীর মিরপুরের রূপনগর শিল্প এলাকায় অবস্থিত কারখানাটি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়। গত ২০১২ সালে ম্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য বলছে, কারখানাটিতে ১৫০টি মেশিন ছিল। প্রতিষ্ঠানটির প্রধান রপ্তানি পণ্য ছিল টি-শার্ট ও ট্যাংক টপ। নানা প্রতিকূলতায় গত দুই বছর ধরে কারখানাটির উৎপাদন ব্যাহত হচ্ছিল। অবশেষে দীর্ঘদিনের ব্যবসায়িক চাপ ও আর্থিক সংকটের কারণে কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় মালিকপক্ষ। জানা যায়, ২০২৪-এর ৫ই আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে

রাজনৈতিক কারণে নানা হয়রানির শিকার হয়েছেন মালিকপক্ষ। পাশাপাশি জ্বালানি সংকট, ব্যবসার প্রতিকূল পরিস্থিতির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ফলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল হাসান ফয়সাল তার প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে লেখেন, শুধু ব্যবসায় মন্দার জন্যই নয়, বরং কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টার কারণেও প্রতিষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হলেন তিনি। নানাভাবে চেষ্টা করেও প্রতিষ্ঠান টিকিয়ে রাখায় সফল হননি। এ জন্য প্রতিষ্ঠানের কর্মীদের কাছে তিনি কৃতজ্ঞতা জানিয়ে ক্ষমা চেয়েছেন। নিচে মাহবুবুল হাসানের লেখা চিঠির পুরো অংশটি তুলে ধরা হলো: “প্রিয় সহকর্মীরা, অত্যন্ত দুঃখের বিষয়, আমরা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়ে নোটিশ প্রদান করতে

যাচ্ছি। আমি নানান উপায়ে চেষ্টা করেছি প্রতিষ্ঠান টিকিয়ে রাখার। কিন্তু সফল হতে পারলাম না। শুধু ব্যবসায়িক মন্দার জন্যই না, কিছু মানুষের স্বার্থান্বেষী চেষ্টায়ও প্রতিষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। গত দুই বছরে নানান কারণে ফ্যাক্টরির উৎপাদন বন্ধ থেকেছে। তারপরও বলবো- আমাদের প্রতিষ্ঠানে অনেক দক্ষ এবং উৎসর্গী, নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, আমাদের খারাপ সময়ে পাশে থেকেছেন, ধৈর্য্য ধরেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা তাদের জন্য শুভকামনা জানাই – তারা যেন নতুন কাজ খুঁজে পান, তারা যেন ভালো থাকেন। তাদের সবার কাছে আমি দোয়া চাই, আমি যেন ফ্যাক্টরির একটা সুব্যবস্থা করে সমস্ত পাওনাদারের পাওনা পরিশোধ করে একটা

স্বাভাবিক জীবনযাপন করতে পারি। আর অন্য কোনো ব্যবসার মাধ্যমে নিজেকে আবার প্রতিষ্ঠিত করতে পারি। এবং আমাদের কিছু পুরনো কর্মী এবং কর্মচারীদের জন্য যেন কোনোভাবে আবার কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি। সবাইকে ধন্যবাদ! সবাই দোয়া করবেন আমার জন্য! মাহবুবুল হাসান ফয়সাল, ম্যানেজিং ডিরেক্টর, ম্যাট্রিক্স ড্রেসেস লিমিটেড।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১ কোটি কর্মসংস্থানের সরকারি মূলা ও বাস্তবতা: বিশ্বব্যাংক বলছে কর্মহীন হবেন ৬ লাখ মানুষ, বাড়বে দারিদ্র মাদক-চাঁদাবাজির বিরোধিতা করায় প্রবাসীর জমি দখল করলেন গাজীপুর বিএনপির সদস্য সচিব ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার ঘন্টা যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু বিশ্বব্যাংকের প্রতিবেদন: এক বছরে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে ১৪ লাখ মানুষ আবেগঘন বার্তায় শ্রমিকদের কাছে ক্ষমা চেয়ে কারখানা বন্ধ ঘোষণা: ‘টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, পারলাম না’ ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, আনোয়ারায় ১৩৮ জনের নামে মামলা বিষাদময় গ্রীষ্ম পার করার পর এখন মেসির সামনে কী? থার্ড টার্মিনাল: ৯৯.৯১% কাজ শেষ হলেও ব্যয় বাড়ানো হচ্ছে ৯০২ কোটি টাকা রাজনীতি থেকে ধর্ম- অনলাইনে মত প্রকাশে ভয়: ঝুঁকিতে সাংবাদিকতা-বাকস্বাধীনতা নারায়ণগঞ্জে হারিয়ে যাচ্ছে একের পর কিশোরী, নিখোঁজ অর্ধ শতাধিক ভেনেজুয়েলার তেল-সম্পদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট, ট্রাম্পের সন্তোষ প্রকাশ রণধীর জয়সওয়াল: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলায় উদ্বেগ, কড়া নজর রাখছে ভারত ৪০০ বিলিয়ন রপ্তানির কানাডা বলছে ‘না’, অথচ ৮ বিলিয়ন রপ্তানির বাংলাদেশ মানছে সব মার্কিন শর্ত চ্যাম্পিয়নস লিগ ড্র: লিগ পর্বেই পিএসজি-বার্সা-ম্যান সিটি ধামাকা রদ্রি ও গর্ডনের অভিষেক, রাফিনিয়া-লোপেসের গোলে বার্সেলোনার জয় ইমরান-পুত্রদের সাক্ষাৎকার নেওয়ায় স্কাই স্পোর্টসকে ম্যাচ বর্জনের হুমকি পাকিস্তানের জুলাইবিরোধিতায় অভিযুক্ত ২৩১ শিক্ষকের একাডেমিক ফ্রিডম নিয়ে গোলটেবিল আলোচনা ৬ মাসে কর্মহীন ৬২ হাজার মানুষ, তারেক রহমানের বছরে ১ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানিতে বড় ধস: ‘সারা বিশ্ব বাংলাদেশে আসছে না’, বরং মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়ার মিগ-২৯ থেকে চীনা জে-১০: গল্পটি সক্ষমতার, মিথ্যা এবং ধোঁকাবাজিরও