ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ
২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ
শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি
গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র
সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি
আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা
আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ২০২৪-এর ৫ই আগস্ট উপজেলা চেয়ারম্যানের বাড়ি লুটের সময় স্বর্ণালঙ্কারের লকার ভাঙতে গিয়ে সঙ্গীর হাতুড়ির আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন এক ব্যক্তি। অথচ তাকে নিহত জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
মিলন নামে এই নিহতের নামে ইতিমধ্যে যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে, তার নির্মাণ প্রকল্প নিয়েও অর্থ তছরুপের অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। স্তম্ভটির নির্মাণ অসম্পূর্ণ, উপরে রড বেরিয়ে আছে, এ নিয়েও রয়েছে অসন্তোষ।
তবে সব ছাপিয়ে গেছে স্থানীয়দের ক্ষোভ। একজন লুটপাটকারীকে জুলাইয়ের নিহত হিসেবে তালিকাভুক্ত করায় স্মৃতিস্তম্ভের গায়ে ‘চোর মিলন’ লিখে দিয়েছেন স্থানীয়রা।
এমন অসঙ্গতি শুধু একটি ঘটনা নয়। সরকারি তালিকায় (প্রায় ৮৩৪ জনের মধ্যে) অন্তত ৫২ জনের নাম এমনভাবে
অন্তর্ভুক্ত হয়েছে যা আইনি সংজ্ঞা অনুসারে জুলাই নিহতের তালিকাভুক্ত হতে পারে না। জুলাইয়ে নিহতের তালিকাভুক্ত হবে জন্য শুধু রাষ্ট্রীয় বাহিনী বা ক্ষমতাসীন দলের লোকজনের হাতে নিহতদের নাম। অথচ তালিকায় রয়েছে আগুন দিতে গিয়ে নিহত ৩৫ জনের নাম। যারা নিজেরাই কোনো ধ্বংসাত্মক কাজ করতে গিয়ে মারা গেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং লুটপাট করতে গিয়ে নিহত হন তারা। আরও রয়েছে, সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন, অসুস্থতায় মৃত ২ জন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত একজনের নাম। এর বাইরে রয়েছে ব্যক্তিগত বিরোধ, জমি-জমা সংঘাত বা অপ্রাসঙ্গিক ঘটনায় নিহত আরও কয়েকজন। তালিকায় ঢুকেছে এমন অন্তত ৫ জনের নাম, যাদের মৃত্যু হয়েছে ৫ই আগস্টের পর।
অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর। নিহতের তালিকায় রয়েছে শহিদ ৩ পুলিশ সদস্যের নাম, একজন ছাত্রলীগ নেতা এবং প্রতিবাদকারীদের ওপর হামলাকারী ব্যক্তিও রয়েছেন। আরেক ব্যক্তির সন্ধান মিলেছে নিহতের তালিকায়- খাগড়াছড়ির ১৬ বছর বয়সী কিশোর মজিদ হোসেন (তালিকায় নম্বর ৩৮)। মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেও তার নাম উঠেছে জুলাইয়ের নিহতের তালিকায়। থানায় হামলা চালিয়ে পুলিশ হত্যায় অভিযুক্ত এবং নিজের হাতে থাকা থানা লুটের অস্ত্রে নিজের গুলিতে নিহত হওয়া এক সন্ত্রাসীর নামও আছে জুলাই নিহতের তালিকায়। ঢাকার ডেমরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মব হামলায় নিহত এক ব্যক্তির নামও উঠেছে জুলাইয়ের নিহতের তালিকায়। আহত জুলাইযোদ্ধার তালিকাতে আছে অসংখ্য ভুয়া নাম আহত জুলাইযোদ্ধার তালিকাতেও উঠেছে ভুয়া নাম। ১৩,৮০০-এর বেশি দাবির
মধ্যে অন্তত ৭০ জনের বেশি ভুয়া চিকিৎসা-সনদ দিয়ে টাকা নিয়েছেন বলে অভিযোগ। কেউ প্রতিপক্ষের সাথে শত্রুতাবশতঃ মারামারিতে আহত, কেউ আন্দোলনের আগে-পরে ভিন্ন কারণে আহত হয়েও জুলাইযোদ্ধা হয়েছেন। সরকারি সুবিধা, যেমন- নিহতদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকাসহ মাসিক ভাতা এবং ফ্ল্যাটের সুযোগ ইত্যাদি পাওয়ার লোভে এমন ঘটনা ঘটছে বলে অনেক পরিবার স্বীকারও করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জুলাই অধিদপ্তর ইতোমধ্যে কয়েক দফায় নাম বাদ দিয়েছে এবং ভুয়া প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। তবে সূত্র বলছে, প্রক্রিয়া দ্রুত ও অস্বচ্ছ হওয়ায় এখনও অনেক ভুয়া নাম রয়ে গেছে।