আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ |
বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য আজ সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাময়িক বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য শেখঘাট সোর্স লাইনের আওতাধীন এলাকায় আজ শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময়ে নবাব রোড ফিডারের আওতাধীন নবাব রোড, সৌরভ আবাসিক এলাকা, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, বর্ণমালা পয়েন্ট, ডিজিএফআই অফিস, মীরের ময়দান, কেওয়াপাড়া, প্রেস ক্লাব, সুরমা আবাসিক এলাকা ও মৎস্য অফিস, অর্ণব, পায়রা

আবাসিক এলাকা (আংশিক) এবং তদসংলগ্ন এলাকাগুলোয় সোর্স লাইন নির্মাণের কাজ চলবে। এর ফলে এসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্মাণকাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলেও জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ