আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ May, ২০২৬

আরও খবর

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর

এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী

ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও)

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামোয় আদেশ জারিতে অর্থ বিভাগকে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ

আগামী বছর এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানালো মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ May, ২০২৬ |
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের সেশনজট কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে বিশেষজ্ঞ, শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং বিভিন্ন অংশীজনদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেওয়া সংশ্লিষ্টরা জানান, এসএসসি পরীক্ষা আগামী বছর থেকে জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল বা জুনে নেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তবে একসঙ্গে বড় পরিবর্তনের বদলে ধাপে ধাপে সময় এগিয়ে আনার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ অংশীজন। এর আগে শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে বুধবারের বৈঠকে অংশীজনরা বলেন, হঠাৎ

করে চার মাস আগে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হতে পারে। তাই এক বছরেই বড় পরিবর্তন না এনে প্রতি বছর এক মাস করে সময় এগিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সভায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ–এর এক ছাত্রী বলেন, আমাদের এসএসসি পরীক্ষা মার্চে হলে ভালো হয়। যদি জানুয়ারিতেই জানতাম পরীক্ষা ডিসেম্বরে হবে, তাহলে সেভাবে প্রস্তুতি নিতে পারতাম। আমরা এখনো ডিসেম্বরে পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই। এদিকে বরিশাল শিক্ষা বোর্ড–এর চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, আগামী বছর ৮ ফেব্রুয়ারি রোজা শুরু হবে। যদি জানুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করা যায়, তাহলে রোজার আগেই পরীক্ষা শেষ করা

সম্ভব হবে। এইচএসসি পরীক্ষার সময় নিয়ে মত দেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ–এর অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম। তিনি বলেন, এসএসসি পরীক্ষা আগে হলে এইচএসসির সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। তবে মার্চ বা এপ্রিলের দিকে পরীক্ষা হলে শিক্ষার্থীরা ভালো প্রস্তুতির সুযোগ পাবে। বৈঠক শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব সাবিনা ইয়াসমিন জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে অংশীজনদের মতামত নেওয়া হয়েছে। এসব মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষার নতুন সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই আসতে পারে। দু-এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এসএসসি ফেব্রুয়ারিতে ও

এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও, করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি ধরে রাখা সম্ভব হয়নি। দুই পরীক্ষার সময়ই পিছিয়ে গেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে গত মাসের ২১ তারিখ থেকে, আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং