আগস্টে অজ্ঞাতনামা লাশ উদ্ধার ৭১টি, মব সহিংসতায় নিহত বেড়ে ৩৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

বাজারে দেশি প্যাকেটজাত চিনির আকাল, ছেয়ে গেছে আমদানি করা বস্তার চিনি — অস্তিত্ব সংকটে দেশের চিনি পরিশোধন শিল্প

২টি পদ্মাসেতুর খরচের সমমূল্যের বিমান ক্রয়ঃ ‘অসাধারন চুক্তি’র সমালোচনার মুখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন আরও ৭০-৮০ টি বোয়িং প্রয়োজন

২টি পদ্মাসেতুর খরচের সমমূল্যের বিমান ক্রয়ঃ ‘অসাধারন চুক্তি’র সমালোচনার মুখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন আরও ৭০-৮০ টি বোয়িং প্রয়োজন

দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি

খুলল সুন্দরবন, দস্যু আতঙ্ক নিয়েই বনে যাচ্ছেন জেলেরা

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ

স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা

আগস্টে অজ্ঞাতনামা লাশ উদ্ধার ৭১টি, মব সহিংসতায় নিহত বেড়ে ৩৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ |
দেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত আগস্ট মাসে সারাদেশে মব সহিংসতায় অন্তত ৩৫ জন নিহত ও ৭৪ জন আহত হয়েছেন। একই মাসে দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে, যা আগের মাসের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। এর আগে জুলাই মাসে মব সহিংসতায় নিহত হয়েছিলেন ৩১ জন এবং অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়েছিল ৫৬টি। জুলাই ও আগস্ট মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে সোমবার (৩১ আগস্ট) এসব তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য, নিজস্ব মানবাধিকার মনিটরিং এবং স্থানীয় মানবাধিকারকর্মীদের মাধ্যমে যাচাই করা তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এমএসএফ জানিয়েছে, কিছু সূচকে ইতিবাচক পরিবর্তন দেখা

গেলেও মব সহিংসতা, রাজনৈতিক সহিংসতায় আহতের সংখ্যা, অজ্ঞাতনামা লাশ উদ্ধার, সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং বিশেষ অভিযানে ব্যাপক গ্রেফতার আগস্টে উদ্বেগজনকভাবে বেড়েছে। কী কারণে ঘটছে মব সহিংসতা প্রতিবেদন অনুযায়ী, চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, মাদক ব্যবসা, বাকবিতণ্ডা, পারিবারিক ও ব্যক্তিগত বিরোধ, চাঁদাবাজি, জমি বিরোধসহ বিভিন্ন স্থানীয় বিরোধ এবং ধর্ষণ বা যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে এসব মব সহিংসতার ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা লাশ: বিশেষ উদ্বেগ আগস্টে উদ্ধার হওয়া ৭১টি অজ্ঞাতনামা লাশের মধ্যে ৫৫ জন পুরুষ ও ১৪ জন নারী বলে শনাক্ত করা গেছে। বাকি ২ জনের লিঙ্গ ও বয়স শনাক্ত করা যায়নি। এমএসএফ বলছে, যথাযথ তদন্ত ছাড়া এসব ঘটনাকে সরাসরি হত্যাকাণ্ড, গুম বা বিচারবহির্ভূত হত্যার

সঙ্গে সমার্থক হিসেবে বিবেচনা না করে প্রতিটি ঘটনা পৃথকভাবে যাচাই করা প্রয়োজন। রাজনৈতিক সহিংসতা ও গ্রেফতার রাজনৈতিক সহিংসতায় আগস্টে আহতের সংখ্যা জুলাইয়ের ৯৫ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬৭ জনে, তবে নিহতের সংখ্যা ৭ জন থেকে কমে হয়েছে ৫ জন। বিএনপি, এনসিপি, জামায়াত, আওয়ামী লীগসহ বিভিন্ন দলের অভ্যন্তরীণ ও আন্তঃদলীয় সংঘর্ষে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে উঠে এসেছে এমএসএফের পর্যবেক্ষণে। বিশেষ অভিযানে গ্রেফতারের সংখ্যাও বেড়েছে—জুলাইয়ের ৫ হাজার ১৯৬ জন থেকে আগস্টে দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৮ জনে, যার বড় অংশ মাদক-সংশ্লিষ্ট মামলায়। সংখ্যালঘু নির্যাতন ও সীমান্ত পরিস্থিতি সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা জুলাইয়ের ৮টি থেকে বেড়ে আগস্টে দাঁড়িয়েছে ২৬টিতে। এ সময় ফরিদপুর ও চট্টগ্রামে প্রতিমা ভাঙচুর,

সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা, প্রাণহানি ও হুমকির ঘটনা ঘটেছে। তবে ভারত-বাংলাদেশ সীমান্তে পুশ-ইনের চেষ্টা জুলাইয়ের ১০০ থেকে কমে আগস্টে দাঁড়িয়েছে ১৫টিতে। কিছু ক্ষেত্রে উন্নতি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যু জুলাইয়ের ২ জন থেকে কমে আগস্টে হয়েছে ১ জন, আর কারা হেফাজতে মৃত্যু ৯ জন থেকে কমে হয়েছে ৫ জন। তবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ৩৬টি থেকে সামান্য বেড়ে হয়েছে ৩৭টি। নারী-শিশু নির্যাতন: হত্যা ও দলবদ্ধ ধর্ষণ বেড়েছে এমএসএফের নারী ও শিশুবিষয়ক পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার মোট ৩২৭টি ঘটনা নথিভুক্ত হয়েছে, জুলাইয়ে যা ছিল ৩০৬টি। এ সময় নারী-শিশু হত্যার ঘটনা ৫২ থেকে বেড়ে ৯১টিতে দাঁড়িয়েছে। দলবদ্ধ ধর্ষণের

ঘটনা ৭ থেকে বেড়ে ১২টি এবং ধর্ষণের পর হত্যার ঘটনা ৩ থেকে বেড়ে ৫টি হয়েছে। বলাৎকারের ঘটনাও ৫ থেকে বেড়ে ৬টি হয়েছে। তবে সামগ্রিক ধর্ষণের ঘটনা ৮৫ থেকে কমে ৭০টিতে এবং ধর্ষণচেষ্টা ৩৪ থেকে কমে ২১টিতে নেমেছে। শারীরিক নির্যাতন কমেছে সামান্য (৪২ থেকে ৪০), নবজাতক উদ্ধারও ১১ থেকে কমে হয়েছে ৩টি। অন্যদিকে নারী-শিশুর আত্মহত্যার ঘটনা ২৮ থেকে বেড়ে হয়েছে ৩৯টি, আর অপহরণ-নিখোঁজের ঘটনা ১৩ থেকে বেড়ে হয়েছে ১৪টি। এমএসএফ বলছে, সামগ্রিক সহিংসতা মাত্র ৬ দশমিক ৮ শতাংশ বাড়লেও হত্যাকাণ্ড, দলবদ্ধ ধর্ষণ ও ধর্ষণ-পরবর্তী হত্যার মতো গুরুতর সহিংসতা বেড়ে যাওয়া বিশেষভাবে উদ্বেগজনক। সংস্থাটি বলছে, সার্বিক মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আইনের শাসন ও যথাযথ আইনি

প্রক্রিয়া নিশ্চিত করা, মব ও রাজনৈতিক সহিংসতা নিয়ন্ত্রণ, নির্বিচার গ্রেফতার প্রতিরোধ, সাংবাদিক ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষা এবং সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রতিটি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদাবাজির থাবায় অচল মেহেরপুরের বড়বাজার, খালি হাতে বাড়ি ফিরছেন ক্রেতারা নোয়াখালীতে দিনেদুপুরে ব্যাংক এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাই: অস্ত্রের মুখে হাতকড়া পরিয়ে অপহরণ ব্যান্ডউইথ সংকটের ঝুঁকিতে বাংলাদেশ: ইন্টারনেটের দাম বাড়া ও গতি কমার আশঙ্কা বিপিএলের ফিক্সিং কাণ্ডে জড়িত আসিফ মাহমুদ ও কেন্দ্রীয় এনসিপি নেতা! বিশকেকে পুতিন-মোদি বৈঠক: শান্তির আহ্বান, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাজারে দেশি প্যাকেটজাত চিনির আকাল, ছেয়ে গেছে আমদানি করা বস্তার চিনি — অস্তিত্ব সংকটে দেশের চিনি পরিশোধন শিল্প “দেশ বাঁচাতে প্রয়োজন, শেখ হাসিনার প্রত্যাবর্তন” ব্যানার যোগে কুমিল্লা নগরীতে ছাত্রলীগের প্রথম মিছিল (ভিডিও) ২টি পদ্মাসেতুর খরচের সমমূল্যের বিমান ক্রয়ঃ ‘অসাধারন চুক্তি’র সমালোচনার মুখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন আরও ৭০-৮০ টি বোয়িং প্রয়োজন ২টি পদ্মাসেতুর খরচের সমমূল্যের বিমান ক্রয়ঃ ‘অসাধারন চুক্তি’র সমালোচনার মুখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানালেন আরও ৭০-৮০ টি বোয়িং প্রয়োজন আগস্টে অজ্ঞাতনামা লাশ উদ্ধার ৭১টি, মব সহিংসতায় নিহত বেড়ে ৩৫ বিপিএলে ফিক্সিং: সাবেক পরিচালক ও এনসিপি নেতাসহ আসিফ মাহমুদের বলয়ের তিনজন নিষিদ্ধ চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ খুলল সুন্দরবন, দস্যু আতঙ্ক নিয়েই বনে যাচ্ছেন জেলেরা পাকিস্তান দলে গণছাঁটাইয়ের পর নির্বাচক পদ ছাড়লেন মিসবাহ বিয়ের প্রতিশ্রুতিতে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক, গ্রেপ্তার অভিনেতা নিজ বাসভবনে মিললো মমতার ভাইঝির মরদেহ ইনফান্তিনোকে বিশ্বাস করা ‘ভুল ছিল’, মেনে নিলেন ট্রাম্পের জামাতার ভাই