আওয়ামীপন্থি ১২ শিক্ষক বরখাস্ত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

আওয়ামীপন্থি ১২ শিক্ষক বরখাস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং আন্দোলন দমনে সংশ্লিষ্টতার অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আওয়ামীপন্থি ১২ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনে সরকারি নিপীড়নের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, নির্যাতন-সহিংসতায় সম্পৃক্ততা এবং আওয়ামী সরকারের দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। বহিষ্কৃত শিক্ষকরা হলেন-অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ, ড. দেবু কুমার ভট্টাচার্য, অলি আহাদ সেতু, অধ্যাপক ড. শরমিন চৌধুরী, অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন, অধ্যাপক ড. আয়েশা আক্তার, রুহুল আমিন, চৈতী দে পূজা, ড. ছাবেরা ইয়াছমীন, মো. ওমর আলী মল্লিক,

ড. শাহ জহির রায়হান ও মো. জিয়াউর রহমান ভূঁঞা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং ট্রেজারার অধ্যাপক ড. নজরুল ইসলামের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে তাদের অবস্থান এবং কার্যক্রমের তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম