ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা
বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান
গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”
২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে?
আইপিইউতে শেখ হাসিনার অভিযোগ: মৃত্যুদণ্ড, বিচার, নিষেধাজ্ঞা ও শতাধিক এমপির আটক নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি
এডিবি’র সর্বশেষ প্রতিবেদনঃ বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৭%, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি আগের পূর্বাভাস থেকে কমে ৪.০%
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহামদের স্ত্রী টুন ড. সিতি হাসমা আর নেই
“অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা
বাংলাবাজারে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) শোরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে বাধা দেওয়া এবং কর্মীদের পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখার ঘটনার প্রতিবাদে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুবিষয়ক প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শিশির ওয়াহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে গুগল ড্রাইভ উন্মুক্ত করে জানান,
“ভাষা, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসের বই বিক্রিতে বাধা এবং রাজনৈতিক কর্মীদের এ ধরনের মব পুলিশিংয়ের প্রতিবাদেই এই উদ্যোগ। ‘অসমাপ্ত আত্মজীবনী’ও এই বইগুলোর মধ্যে রয়েছে।”
অসমাপ্ত আত্মজীবনী সহ মুক্তিযুদ্ধের ৩’শত বইয়ের গুগল ড্রাইভের লিংক
শিশির ওয়াহিদ আরও লেখেনঃ
“লিংক ওপেন করলে প্রথমেই ৩টি আলাদা ফোল্ডার পাওয়া যাবে, যেখানে বঙ্গবন্ধুর নিজের লেখা বই এবং মুক্তিযুদ্ধপরবর্তী সময়কালের
অনেকগুলো গুরুত্বপূর্ণ বই রয়েছে।” উন্মুক্ত বইয়ের সংগ্রহে যা আছে সবার জন্য উন্মুক্ত করা এই বইপত্রের মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ ও বাংলার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি এবং বঙ্গবন্ধুর লেখা ও রাজনৈতিক গবেষণার বই। কুরআন থেকে বাইবেল, ধর্মগ্রন্থও সংগ্রহে আছে। এ ছাড়া রয়েছে ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর শাসনামলের জানা-অজানা নানা তথ্য এবং পক্ষে-বিপক্ষের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিবরণ। বাংলাবাজারে যা ঘটেছিল ইউপিএলের বিবৃতি ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দুই তরুণ বাংলাবাজারে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে গিয়ে ‘অসমাপ্ত আত্মজীবনী’ কেনার কথা বলেন। কর্মীরা বইটি বের করে দিলে তাঁরা বইটিকে “নিষিদ্ধ” দাবি করে আপত্তি তোলেন এবং আশপাশের লোকজনকে জড়ো করেন। পরে শোরুমের শাটার নামিয়ে
তালা দেওয়া হয়। একই সময়ে ইউপিএলের দুই বিক্রয়কর্মীকে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখা হয়। পুলিশের মধ্যস্থতায় কিছুক্ষণ পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ইউপিএলের বক্তব্য মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া বিবৃতিতে ইউপিএল ঘটনাটিকে “অত্যন্ত লজ্জাকর ও দুর্ভাগ্যজনক” বলে প্রতিবাদ জানায়। প্রতিষ্ঠানটি বলেছে, ‘অসমাপ্ত আত্মজীবনী’ সরকার বা আদালতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়নি। কোনো বই নিষিদ্ধ করতে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়, কিন্তু এ ক্ষেত্রে তেমন কিছু হয়েছে বলে তাদের জানা নেই। ইউপিএল মুক্তচিন্তা ও বিদ্যায়তনিক স্বাধীনতার পরিসরে হস্তক্ষেপ না করার এবং প্রকাশনাশিল্পে অবৈধ চাপ ও হুমকি বন্ধে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। নাগরিক সমাজের নিন্দা মঙ্গলবার দেওয়া এক যৌথ বিবৃতিতে নাগরিক
সমাজের ৩৬ জন প্রতিনিধি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ইউপিএলের কর্মীসহ সব প্রকাশক ও বই বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর লেখা আরও বই এর লিংক