অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪

অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ |
প্রেসিডেন্ট নির্বাচিত হলে হাইতির অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কাছে অবস্থিত নিজ মালিকানাধীন অবকাশকেন্দ্রে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি। ট্রাম্প বলেছেন, ‘ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের সব অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে।’ এএফপি। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনি বিতর্কে হাইতির অভিবাসীদের বিষয়ে এক অদ্ভুত অভিযোগ আনেন ট্রাম্প। তিনি কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, স্প্রিংফিল্ড শহরের অভিবাসীরা স্থানীয়দের পোষা প্রাণী ধরে খেয়ে ফেলছে। স্প্রিংফিল্ডে প্রায় ১৫ হাজার হাইতির অভিবাসী বাস করেন। তাদের অধিকাংশই বৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে এসেছেন। ট্রাম্প সাধারণত অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকেন। কিন্তু এবারে তার ‘কুকুর বেড়াল খেয়ে ফেলছে’

অভিযোগ নিয়ে দেশব্যাপী উপহাস হলেও, অভিবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো অজ্ঞাতনামা ব্যক্তি বোমা হামলার হুমকি দিয়েছে। ফলে, শহরের মোট তিনটি স্কুল শুক্রবার বন্ধ ঘোষণা করা হয়। অভিবাসীদের প্রতি বিদ্বেষমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘যা-ই হচ্ছে, মারাত্মক ভুল হচ্ছে। আমেরিকায় এসবের স্থান নেই। তিনি (ট্রাম্প) যা করছেন, তা থামাতে হবে। অবশ্যই থামাতে হবে।’ যুক্তরাষ্ট্রে বসবাসরত হাইতি সম্প্রদায়ের নেতারা বলেছেন, রিপাবলিকান প্রার্থীর এই মন্তব্যের কারণে তাদের নিরাপত্তা ক্ষুণ্ন হতে পারে। বিশেষত স্প্রিংফিল্ডের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। শহরটির মেয়র রব রুয়ে এ বিষয়ে এবিসি নিউজকে বলেছেন,

‘আমাদের বিদ্বেষ নয়, সহমর্মিতা দরকার।’ এদিকে, স্প্রিংফিল্ড কর্তৃপক্ষের একজন মুখপাত্র ক্যারেন গ্রেভস জানিয়েছেন, পোষা প্রাণী খেয়ে ফেলার বিশ্বাসযোগ্য কোনো অভিযোগ তারা এখনো পাননি। এছাড়া অভিবাসীদের লক্ষ্য করে বিদ্বেষমূলক অপরাধের বিষয়েও তিনি অবগত নন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, বিএনপি ও জোটের যেসব নেতাকে ঘিরে জোরালো আলোচনা আপনভোলা চিকিৎসক প্রসেনজিৎ বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম, আরও বাড়বে দেশে যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা আয়ারল্যান্ডে ৪২৯ কোটি টাকার দুর্গ কিনলেন জাকারবার্গ সরকারি চাল পাচারের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার বারহাট্টায় আমনের শুরুতেই কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে বন্দরে বৈষম্যবিরোধী মামলার বাদীকে কুপিয়ে হত্যা সিরিজ হারের চাপ নিয়ে ম্যাকাই টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের