অন্তর্বর্তী সরকারের অপকর্মের দায় এড়াতে মরিয়া ইউনূসের নিয়োগদাতা সমন্বয়করা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৬

অন্তর্বর্তী সরকারের অপকর্মের দায় এড়াতে মরিয়া ইউনূসের নিয়োগদাতা সমন্বয়করা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৬ |
অন্তর্বর্তী সরকারের বিতর্কিত সিদ্ধান্ত ও অপকর্মের দায় এড়াতে ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিয়োগদাতা জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয় ল রাজনৈতিক দলের নেতারা। এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি সম্পর্কে তারা কিছুই জানত না। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তিটি করা হয়েছে। আমরা এ বিষয়ে অবগত ছিলাম না।” তিনি আরও দাবি করেন যে, দলটি ‘কিচেন ক্যাবিনেটে’ ছিল না বলে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ—বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে

পড়ে ইউনূসের নিয়োগদাতা পক্ষ ও দলগুলো এখন একে অপরের ঘাড়ে দায় চাপিয়ে নিজেদের দায়মোচনের চেষ্টা করছে জনরোষের হাত থেকে বাচতে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদনকে অনেকেই ‘রহস্যজনক’ ও ‘জনগণের স্বার্থবিরোধী’ বলে অভিহিত করেছেন। এনসিপির এই বক্তব্যকে অনেকে ‘দায় এড়ানোর কৌশল’ হিসেবে দেখছেন। কারণ অন্তর্বর্তী সরকারের সময়কালে ইউনূসের ঘনিষ্ঠদের নেতৃত্বাধীন বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী সরাসরি সরকারের সঙ্গে যুক্ত ছিল। এখন যখন জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে, তখন “আমরা জানতাম না” ধরনের বক্তব্য দিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা চলছে বলে সমালোচকরা মন্তব্য করেছেন। এ বিষয়ে জনগণের প্রতিক্রিয়াও তীব্র। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন— যারা সরকার চালানোর দায়িত্বে ছিল, তারা এত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য চুক্তির বিষয়ে

কীভাবে অজ্ঞ থাকতে পারে? এনসিপির এই অবস্থান কতটুকু গ্রহণযোগ্য হবে, তা সময়ই বলে দেবে। তবে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের দায় এড়ানোর এই প্রবণতা ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল