অক্সফোর্ডের চ্যান্সেলর নির্বাচনে ইমরানের বিরুদ্ধে পিটিশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ September, ২০২৪

অক্সফোর্ডের চ্যান্সেলর নির্বাচনে ইমরানের বিরুদ্ধে পিটিশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ September, ২০২৪ |
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক থেকেই খ্যাতনামা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান তবে ইমরানকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঠেকাতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিটিশন দায়ের করেছেন এক ব্যক্তি। যিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ইয়ুথ উইংয়ের চেয়ারম্যান খুররম বাট। পিটিশনে খুররম পাকিস্তানে আইনি মামলায় ইমরানের সংশ্লিষ্টতার এবং মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রক্রিয়াকে রাজনীতিকরণ করার বিষয়ে উদ্বেগ তুলে ধরেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে পাকিস্তানের সামা টিভি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, খুররম ব্যক্তিগতভাবে অক্সফোর্ডের ভাইস-চ্যান্সেলরের অফিসে কিছু তথ্যসহ আনুষ্ঠানিকভাবে পিটিশনটি জমা দিয়েছেন। খুররমের দাবি, ইমরান খান জেলে থেকেও তার রাজনৈতিক এজেন্ডাকে আরও এগিয়ে নিতে চান।

এছাড়া পাকিস্তানে তাকে ঘিরে থাকা বিতর্কগুলো থেকে মনোযোগ সরানোর জন্য চ্যান্সেলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। সামা টিভির প্রতিবেদনে আরো বলা হয়েছে, খুররাম এ নিয়ে ক্যাবল কলেজ, লেডি মার্গারেট হল এবং ট্রিনিটি কলেজসহ বেশ কয়েকটি অক্সফোর্ড কলেজে লিফলেট বিতরণ করে ইমরানের বিরুদ্ধে প্রচারণাও শুরু করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এই পদটি একটি অত্যন্ত সম্মানজনক। এই আলংকরিক পদটির সঙ্গে প্রশাসনিক কাজ যুক্ত নয়। তবুও এটি আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ মর্যাদা বহন করে, যা জেলবন্দি ইমরান খানের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। গত এক বছর ধরে কারাগারে আটক রয়েছেন ইমরান খান। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর পেছনে দেশটির ক্ষমতাধর সামরিক বাহিনীর

বিরুদ্ধে অভিযোগ তুলেন তিনি। ব্যক্তিগত ক্যারিশমা, জনমোহিনী বক্তৃতা এবং রাজনৈতিকভাবে মাথা নত না করার সিদ্ধান্তে অটল থেকে কারাবন্দি থাকা অবস্থায়ও পাকিস্তানে রাজনীতিতে ইমরান ফুরিয়ে যাননি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ কিশোরের ওপর মব চালিয়ে পুলিশে দিল ছাত্রদলের সন্ত্রাসীরা কুর্দিস্তানের স্বপ্ন কি শেষ? ভূ-রাজনীতির চাপে কোণঠাসা কুর্দি স্বায়ত্তশাসন ঐতিহাসিক প্রীতি ম্যাচে ভারতের লড়াই, তবে ৪-০ গোলের বড় জয় ব্রাজিলের ইমরানের দলকে ঠেকাতে ২ হাজার কন্টেইনারে পুরো ইসলামাবাদে ব্যারিকেড, ভোগান্তিতে নাগরিকরা “বাংলাদেশে অসাংবিধানিক, জবরদস্তিমূলক স্বৈরশাসন চলছে”, জেনেভায় মানবাধিকার সেমিনারে ইউরোপীয় সংসদ সদস্যের কড়া সমালোচনা “বাংলাদেশে আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নেই, বিচার ব্যবস্থা হয়েছে রাজনৈতিক হাতিয়ার” জেনেভায় মানবাধিকার সেমিনারে সুইডিশ আইনজীবী কাকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানালেন রাষ্ট্রপতি? প্রধানমন্ত্রী পত্নী-কে বিতর্কমুক্ত রাখতে কনফারেন্সের বক্তা তালিকা থেকে বাদ দেয়া হলো ট্রান্স-জেন একটিভিস্ট হো চি -কে এশিয়ান গেমসে হারের পর লিটনকে বাংলাদেশি সাংবাদিকদের ‘ব্যক্তিগত আক্রমণ’ রংপুরে চাল-আটার জন্য হাহাকার: ওএমএসের লাইনে হাতাহাতি-কাড়াকাড়ি এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’ ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ