‘হ্যারিসের হানিমুন’ শেষ, ট্রাম্পের বাজিমাত! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ October, ২০২৪

‘হ্যারিসের হানিমুন’ শেষ, ট্রাম্পের বাজিমাত!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৪ |
আসন্ন নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রতিযোগিতা অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এনবিসি নিউজের সাম্প্রতিক জরিপ অনুযায়ী, জনপ্রিয়তা দুই প্রার্থীই সমান তালে এগিয়ে চলেছেন। জরিপে দেখা গেছে, হ্যারিস এবং ট্রাম্প উভয়েই নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ করে সমর্থন পাচ্ছেন। আর মাত্র তিন সপ্তাহ বাকি থাকতেই নির্বাচনী লড়াই সমান তালে এগিয়ে চলেছে। এনবিসির এই জরিপটি অক্টোবরের ৪ থেকে ৮ তারিখ পর্যন্ত পরিচালিত হয়। যেখানে দেখা গেছে, সেপ্টেম্বরে ট্রাম্প যে ৫ পয়েন্ট পিছিয়ে ছিলেন, তা পুরোপুরি মিটিয়ে ফেলেছেন। অন্যদিকে হ্যারিসের জনপ্রিয়তার গতি কমে গেছে। এ বিষয়ে ডেমোক্রেটিক জরিপকারক জেফ হরউইট মন্তব্য করেছেন, ‘কমলা হ্যারিসের জনপ্রিয়তার

যে গতি দেখা গিয়েছিল, গ্রীষ্ম থেকে শরতে প্রবেশের সঙ্গে সঙ্গেই তা বন্ধ হয়ে গেছে’। অপরদিকে, রিপাবলিকান জরিপকারক বিল ম্যাকইন্টারফ বলেন, ‘এখন ভোটারদের সক্রিয় করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়’। জরিপে দেখা গেছে, নির্বাচনের ফলাফল মূলত নির্ভর করবে কোন দল তাদের সমর্থকদের বেশি সফলভাবে ভোটকেন্দ্রে নিয়ে আসতে পারে, তার ওপর। যদি ডেমোক্রেটদের জন্য বেশি সুবিধাজনক পরিবেশ থাকে—যেখানে নারীদের সংখ্যা বেশি, কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ ভোটার এবং বর্ণগত সংখ্যালঘু ভোটাররা বেশি ভোট দেয়—তাহলে হ্যারিস ৪৯ শতাংশ সমর্থন নিয়ে ৪৬ শতাংশ সমর্থন পাওয়া ট্রাম্পকে টেক্কা দিয়ে জয়ী হচ্ছেন। আর যদি রিপাবলিকানদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়, যেখানে পুরুষদের সংখ্যা বেশি এবং কলেজ ডিগ্রিহীন শ্বেতাঙ্গ ভোটার বেশি

থাকে, তাহলে ট্রাম্প ৪৯ শতাংশ সমর্থন নিয়ে ৪৭ শতাংশ সমর্থন পাওয়া হ্যারিসকে হারিয়ে জয়ী হবেন। ভোটারদের মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গর্ভপাতের অধিকার, সীমান্ত ও অভিবাসন, গণতন্ত্র রক্ষা এবং অর্থনীতি ও মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। কমলা হ্যারিস গর্ভপাতের বিষয়ে ট্রাম্পের চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন। এছাড়াও স্বাস্থ্যসেবায় ১০ পয়েন্ট এবং দক্ষ ও কার্যকর নেতৃত্বের ক্ষেত্রে ৫ পয়েন্টে এগিয়ে হ্যারিস। অপরদিকে, সীমান্ত নিয়ন্ত্রণে ট্রাম্প ২৫ পয়েন্টে এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবিলায় ১৮ পয়েন্টে এগিয়ে আছেন। যদিও উভয় প্রার্থীরই নেতিবাচক জনপ্রিয়তা রয়েছে। হ্যারিসের জনপ্রিয়তা ৪৩ শতাংশ ইতিবাচক এবং ৪৯ শতাংশ নেতিবাচক। অন্যদিকে ট্রাম্পের ৪৩ শতাংশ ইতিবাচক এবং ৫১ শতাংশ নেতিবাচক। দুই দলেরই প্রচারণার

মূল বিষয় এখন ভোটারদের আগ্রহ বাড়ানোর দিকে মনোযোগ কেন্দ্রীভূত করা। ট্রাম্পের প্রচারণা দল একটি স্মারক নোটে মন্তব্য করেছে, আমরা জুলাই মাসে হ্যারিসের যে মধুচন্দ্রিমা পর্বের পূর্বাভাস দিয়েছিলাম, সেটি শেষ হয়েছে। তারা আরও দাবি করেছে, হ্যারিস অর্থনীতি, মুদ্রাস্ফীতি, অভিবাসন ও অপরাধ মোকাবিলায় ভোটারদের সন্তুষ্ট করতে পারেননি এবং ট্রাম্পই এই দায়িত্ব ভালোভাবে পালন করবেন বলে ভোটাররা বিশ্বাস করেন। এদিকে সিবিএস নিউজ এবং এবিসি নিউজের জরিপেও দুই নেতার প্রতিযোগিতা খুবই তীব্র। সিবিএস নিউজের মতে, হ্যারিস মাত্র ৩ পয়েন্ট এগিয়ে আছেন। তবে এটি এখনও ভুলের সীমার মধ্যে রয়েছে। এবিসি নিউজের জরিপেও হ্যারিস মাত্র ২ পয়েন্টে এগিয়ে আছেন, যেখানে নিবন্ধিত ভোটারদের মধ্যে ৪৯-৪৭ শতাংশ সমর্থন দেখা গেছে। এমন

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতিতে নির্বাচনের ফলাফল এখন অনিশ্চিত এবং ভোটারদের সিদ্ধান্তই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের দায় সরকারের: নাহিদ ইসলাম পিএসজি-রিয়ালের চেয়ে পিছিয়ে নেই বার্সেলোনা, দাবি গর্ডনের ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়াল উয়েফার চাপে বিশ্বকাপ বিক্রি সংক্রান্ত নথি প্রকাশে রাজি ফিফা ইউরোপের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা নিউজিল্যান্ডের শিক্ষার্থী ভিসায় আনল চারটি পরিবর্তন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা ২ নভেম্বর (সোমবার) বিকেল ৫টায় ঢাকা জেলার কেরানীগঞ্জে দক্ষিণ কেরানীগঞ্জ থানা তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের তত্ত্বাবধানে অবৈধ স্ট্যান্ড, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযান চালানো হয়। এই অভিযানে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট এবং অবৈধ অটোরিকশা স্ট্যান্ড সরিয়ে সড়ক ও ফুটপাতকে পরিষ্কার করা হয়। বিজ্ঞাপন ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট এবং অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হয়েছে। স্থানীয় পথচারীরা জানান যে, আব্দুল্লাহপুর এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের কারণে দীর্ঘদিন ধরে চলাচলে বাধা ও দুর্ঘটনার ঝুঁকি ছিল। ফুটপাত দখল থাকায় তারা বাধ্য হয়ে সড়ক দিয়ে চলতে হতো, যা যানজট বাড়িয়ে দিত। সড়ক ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই সুফল বজায় রাখতে নিয়মিত তদারকি ও অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, যানজট কমানো এবং পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা জরুরি এবং কোনো ধরনের জনদুর্ভোগ মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের চলাচলের পথে কেউ বাধা সৃষ্টি করলে, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩০ আহত, ৬০ কারখানায় ছুটি ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে কার্যক্রম বন্ধ মিরপুরে পুলিশের গাড়ি পোড়ানোর ভিডিও পাঠিয়ে টাকা আদায়ের অভিযোগ দলীয় সমর্থন হারানোর দিনই আল-সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে ৪ হাজার বাঙালি মুসলমান গৃহহীন মধ্যবর্তী নির্বাচনে জয়ের জোর চেষ্টা চলছে: ট্রাম্প বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বিরোধীরা বসছেন ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি-এডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত তাহসিফ সাউরি মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্কবার্তা নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, মজুত জানতে অপেক্ষা ভারতেই শেখ হাসিনার মৃত্যু কামনা করা আন্তর্জাতিক বিশ্লেষক ক্রিস্টিন ফেয়ার কে?