সাংবাদিক হত্যা মামলায় গ্রেপ্তার গোলাম দস্তগীর গাজী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

আরও খবর

১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

‘চাহিবা মাত্র’ মিলছে না টাকা

জেএমবিএফ: “শাহ আলীর মাজার- বিচ্ছিন্ন ঘটনা নয়, সুপরিকল্পিত” ৫ আগস্টের পর শতাধিক মাজার আক্রান্ত

সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট

বিদেশিদের শর্ত পূরণে বিদ্যুতের দাম ২৯ শতাংশ বৃদ্ধি: দরিদ্র জনগোষ্ঠীর ঘাড়ে চাপছে বোঝা

সংকট মোকাবেলায় বিপর্যস্ত সরকার: নির্বাচনী প্রতিশ্রুতি, অর্থনৈতিক চাপ ও বাস্তবতার টানাপোড়েনে প্রথম বাজেট

বিপুল পরিমাণে নিম্নমানের কয়লা আমদানির সিন্ডিকেট: অভিজ্ঞতা ছাড়াই সিপিজিসিবিএল-এ শিবির নেতার নিয়োগ

সাংবাদিক হত্যা মামলায় গ্রেপ্তার গোলাম দস্তগীর গাজী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক হাসান মাহমুদ নিহতের ঘটনায় রাজধানীর খিলগাঁও থানার হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আজ বেলা ১১টার দিকে তাকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়। এরপর তদন্ত কর্মকর্তা তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে আবার কারাগারে পাঠানো হয়। জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন উত্তর মুগদাপাড়ায় হাসান মাহমুদ নামে এক সাংবাদিক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের

করা হয়। মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, শামীম ওসমান, সাবের হোসেন চৌধুরী, নজরুল ইসলাম বাবু, শাহজাহান খান, মশিউর রহমান রাঙ্গা, এনায়েত উল্লাহ, এরফান সেলিম, লোটাস কামাল, আতিকুল ইসলাম, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার। মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই মাসের ৩১ তারিখ রাত দেড়টায় সবুজবাগ থানার উত্তর মুগদাপাড়ার নিজ বাসা থেকে বের হন জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাসান মাহমুদ। পেশায় সাংবাদিক হাসান ওই রাতে বাসায় না ফেরায় তার স্ত্রী অনেক খোঁজাখুঁজি করে জানতে পারেন ৫০ থেকে ৬০ জন সাদা পোশাকে অস্ত্রধারী লোক তাকে তুলে নিয়ে গেছেন। পরে জানতে পারেন ছাপরা মসজিদের সামনে

রাস্তার ওপর তিনি পড়ে আছেন। ভোর ৫টা ৩০ মিনিটে ঘটনাস্থল থেকে হাসান মাহমুদকে মুগদা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৯ আগস্ট ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে হাসান মাহমুদের স্ত্রী ফাতেমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গত ২৪ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফতুল্লা থানা ও ঢাকায় তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি ৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার