ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা
বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা
ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো
নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?
ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা
গাজায় একাকী বেঁচে থাকা এক প্রজন্মের টিকে থাকার সংগ্রাম
লেবানন অভিযানে আরো সেনা পাঠাচ্ছে ইসরাইল
লেবাননের দক্ষিণ এলাকায় স্থল অভিযানে আরো সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, সীমিত, স্থানীয় আর হিজবুল্লাহর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে চালানো ওই অভিযানে আরো সৈন্য পাঠানো হচ্ছে।
অন্যদিকে লেবানন সীমান্তের ২৫টি গ্রাম থেকে মানুষজনকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে আইডিএফ।
এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল যে, দক্ষিণ লেবানন সীমান্তের একটি গ্রামে ইসরাইলি একটি অভিযান তারা ঠেকিয়ে দিয়েছে। এই দাবির বিষয়ে কোন মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।
বৈরুত থেকে বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন, ইসরাইলি বিমান হামলার কারণে বৈরুতজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।



