লাতিনো ভোটারদের মাঝেও এগিয়ে কমলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ September, ২০২৪

লাতিনো ভোটারদের মাঝেও এগিয়ে কমলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ September, ২০২৪ |
লাতিন আমেরিকার ভোটারদের মাঝেও এগিয়ে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। রোববার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে আছেন কমলা। এক হাজার লাতিনো ভোটারের ওপর পরিচালিত এনবিসির সমীক্ষায় জানা গেছে, ৫৪ শতাংশ মানুষ কমলাকে প্রেসিডেন্ট হিসাবে চাইছেন। অন্যদিকে ৪০ শতাংশ চাইছেন ট্রাম্পকে। জরিপটি ১৫ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হয়েছিল। তবে কমলা এগিয়ে থাকলেও লাতিনোদের মাঝে ডেমোক্র্যাটদের জন্য জনপ্রিয়তা আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। ২০২০ সালের নির্বাচনি দৌড়ে প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থীর থেকে ৩৬ পয়েন্টে এগিয়ে ছিলেন। এবারের নির্বাচনি

দৌড়ে অনেকেই কমলাকে তার শক্তিশালী নেতৃত্বের জন্য বেছে নিয়েছেন। জরিপ করা লাতিনো ভোটাররা মনে করেন, তিনি (কমলা) তাদের চাহিদা পূরণে আরও ভালো কাজ করতে সক্ষম হবেন। এছাড়া দোদুল্যমান ৬ রাজ্যে ট্রাম্পকে টপকে গেছেন। ব্লুমবার্গ নিউজ এবং মর্নিং কনসালট্যান্টের যৌথভাবে পরিচালিত জরিপে দেখা গেছে, সাতটি দোদুল্যমান রাজ্যের ছয়টিতেই ট্রাম্পের চেয়ে দুই থেকে সাত পয়েন্টে এগিয়ে আছেন কমলা। শুধুমাত্র জর্জিয়ায় ট্রাম্পকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যগুলোর মধ্যে কমলা সবচেয়ে বেশি ব্যবধানে এগিয়ে ছিলেন নেভাদায়। এখানে ট্রাম্পের প্রতি ৪৫ শতাংশ সমর্থনের বিপরীতে তিনি সমর্থন পেয়েছেন ৫২ শতাংশ। অর্থাৎ এই রাজ্যটিতে ট্রাম্পের তুলনায় সাত পয়েন্ট এগিয়ে আছেন কমলা। এদিকে তরুণ ভোটারদের

মনেও বেশ ভালোমতোই জায়গা করে নিয়েছেন কমলা। তরুণ ভোটারদের মধ্যেও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা