ভারতেই তৈরি হচ্ছে ২৮০ কি.মি. বেগে ছুটে চলা বুলেট ট্রেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪

ভারতেই তৈরি হচ্ছে ২৮০ কি.মি. বেগে ছুটে চলা বুলেট ট্রেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৪ |
দেশের মাটিতেই ‘বুলেট ট্রেন’ তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ভারত সরকার। আগামী দুই বছরের মধ্যে ভারতেই তৈরি হচ্ছে ঘণ্টায় ২৮০ কি.মি. বেগে ছুটে চলা বুলেট ট্রেন। আট কামরার দুটি ট্রেন তৈরি করবে বিইএমএল। জানা গেছে, ট্রেন দুটি আমদাবাদ-মুম্বাই বুলেট ট্র্যাকে ছুটতে পারবে। এই দুটি ট্রেন তৈরির জন্যে ৮৬৭ কোটি টাকার চুক্তি হয়েছে। জানা গেছে, ভারতে প্রথম বুলেট ট্রেন তৈরির দায়িত্ব পেল বিইএমএল। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফ থেকে এই উচ্চগতি সম্পন্ন ট্রেন তৈরির জন্যে টেন্ডার ডাকা হয়েছিল। এর মধ্যে শুধুমাত্র ভারত আর্থ মুভার্স লিমিটেড দরপত্রের আবদেন জানিয়েছিল। সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতেই বুলেট ট্রেন তৈরির পরিকল্পনা করছে সরকার। এবার

সেই পরিকল্পনা বাস্তবায়নের পালা। আর বিদেশি সংস্থার বদলে দেশীয় সংস্থার হাতেই গেল সেই বুলেট ট্রেন তৈরির বরাত। ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। যদিও এর আগে বুলেট ট্রেনের ট্রায়াল রানের জন্যে ২০২৬ সালের আগস্ট-সেপ্টেম্বরের লক্ষ্যমাত্রা স্থির করেছিল কেন্দ্রীয় সরকার। এদিকে বিইএমএল জানিয়েছে, তাদের বেঙ্গালুরুর কোচ কমপ্লেক্সে এই ট্রেন তৈরি করা হবে। জানা গেছে, প্রাথমিকভাবে ভারতের মাটিতে ছুটে চলা বুলেট ট্রেন আনার জন্যে জাপানি সংস্থার উপরেই ভরসা রেখেছিল রেলবোর্ড। কিন্তু শিঙ্কানসেন ই৫ সিরিজের সেই বুলেট ট্রেন কেনার চুক্তি সম্পন্ন হয়নি এখনও। এদিকে এই বুলেট ট্রেনের এক একটি কোচ তৈরির জন্যে ভারত আর্থ মুভার্স যত খরচ

করবে, তার থেকে অনেক বেশি খরচ এক একটা শিঙ্কেনসেন কোচ তৈরিতে। রিপোর্ট অনুযায়ী, এই ট্রেনের প্রতি বগি তৈরিতে খরচ হবে ২৭.৮৬ কোটি টাকা। আর এক এক শিঙ্কেনসেন কোচ তৈরিতে খরচ হয় ৪৬ কোটি টাকা। এদিকে এই শিঙ্কানসেন ট্রেনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিমি. প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে। তার থেকে ভারতীয় বুলেট ট্রেনের গতি অনেকটা কম হবে। তবে সারা বিশ্বে উচ্চগতির ট্রেনগুলির গড় গতি ঘণ্টা ২৫০ কিমি.। সেই নিরিখে ভারতীয় বুলেট ট্রেনের গতি ঠিকঠাকই থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু