বিশ্বকে নতুন বার্তা চীনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

বিশ্বকে নতুন বার্তা চীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
চীনের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম বোরন র‍্যামজেট ইঞ্জিন তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি এই ইঞ্জিন এখন পানির নিচে ব্যবহারের জন্য উপযোগী করা হচ্ছে। এর সাহায্যে দীর্ঘ দূরত্বের টার্গেটে অত্যন্ত দ্রুতগতিতে আঘাত হানা সম্ভব। মাত্র দুই বছর আগে এই ইঞ্জিন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে জানিয়েছে চীনা কতৃপক্ষ। ২০২২ সালে হুনান প্রদেশের চাংশায় ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির (NUDT) গবেষকরা এই ইঞ্জিনকে পানির নিচে ব্যবহার করার ভাবনা প্রকাশ করেন। গবেষকরা জানিয়েছেন, এই ইঞ্জিন চালিত ক্রস-মিডিয়াম যানগুলো আকাশ ও পানিতে সুপারসনিক গতিতে চলতে সক্ষম হবে। যা কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারকে ২০০ নট গতিতে আক্রমণ করতে পারবে। গবেষণা দলের মতে, পরীক্ষাগারে সাবমেরিন মোডে

এই ইঞ্জিন ৯০ শতাংশ দহন দক্ষতা অর্জন করেছে। এর প্রয়োগ ভবিষ্যতের যুদ্ধ কৌশল সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। এই ইঞ্জিনের মূল জ্বালানি হলো বোরন। যা চীনের কয়েকটি হাইপারসনিক অস্ত্রে ব্যবহৃত স্ক্র্যামজেট ইঞ্জিনে ব্যবহার করা হয়। বোরন যখন অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন এটি অত্যন্ত উচ্চ তাপে জ্বলে ওঠে এবং মিসাইলকে শব্দের চেয়েও পাঁচগুণ দ্রুত গতিতে চালিত করে। চীনের গবেষকরা মনে করছেন, এই প্রযুক্তি এখনও কোনো দেশ প্রতিরোধ করার মতো সক্ষমতা অর্জন করেনি। চীনের এই সাফল্য বৈশ্বিক সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। চীনা গবেষকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পানির নিচে এই ইঞ্জিন চালু করা। তবে তারা এই সমস্যার সমাধান করে সফল হয়েছেন। এটি ভবিষ্যতে

চীনের প্রতিরক্ষা কৌশল এবং সামরিক প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের