নির্বাচন ও সংস্কার বিষয়ে জানতে চাইবে দলগুলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

আরও খবর

আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার

বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার

বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর

ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না

গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা

শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড়

নির্বাচন ও সংস্কার বিষয়ে জানতে চাইবে দলগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন আজ শনিবার। ‘রাষ্ট্র সংস্কার এবং ছয় সংস্কার কমিশন গঠন’ ইস্যুতে রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় দুপুর আড়াইটায় বিএনপিকে দিয়ে সংলাপ শুরু হচ্ছে। সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলের নেতারা জানিয়েছেন, প্রথমত তারা প্রধান উপদেষ্টার কথা শুনবেন। এরপর তারা রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ বিষয়ে সরকারের মনোভাব জানতে চাইবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ। সর্বশেষ গত ৩১ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। তবে আজ কয়টি রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা সংলাপ করবেন, তার সংখ্যা

জানা যায়নি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা যাব। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই। গণতন্ত্র মঞ্চের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সংলাপে ডেকেছে, গণতন্ত্র মঞ্চ সংলাপে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কী বলতে চান, তা শুনব। তারপর দেশের পরিস্থিতি ও করণীয় সম্পর্কে আমাদের কিছু বক্তব্য থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, আমাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন। সংস্কার কমিশনের বিষয় নিয়ে আলোচনা করবেন। আমরা যাব, দেখি প্রধান উপদেষ্টা কী বলেন। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, বিকেল সাড়ে ৫টায়

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা সংস্কার ও নির্বাচনী রোডম্যাপসহ কয়েকটি নির্দিষ্ট ইস্যুতে কথা বলবেন। সংলাপের সময় সূচি: আজ দুপুর আড়াইটায় বিএনপি, বিকেল ৩টায় জামায়াতে ইসলামী, বিকেল সাড়ে ৩টায় গণতন্ত্র মঞ্চ, বিকেল ৪টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেলে সাড়ে ৪টায় হেফাজতে ইসলাম, ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, বাম গণতান্ত্রিক জোটের (সিপিবি) বাসদ (খালেকুজ্জামান), বাসদ (মাক্সসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সমন্বয়ক মাসুদ রানা, গণতন্ত্র মঞ্চের

(জেএসডি, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন) সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, হেফাজতে ইসলামের (জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি) মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, এবি পার্টির এএফএম সোলায়মান চৌধুরী নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন। ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লে গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেন। গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণে মুহাম্মদ ইউনূস ছয়টি সংস্কার কমিশন গঠনের কথা জানান। পরে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে বদিউল আলম মজুমদার, পুলিশ

সংস্কার কমিশনে সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনে আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনে অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার এই ছয় কমিশনের মধ্যে পাঁচ কমিশনের সদস্যদের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন বাংলাদেশকে ৫ বছরে শোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ নিয়ে আইএমএফের বাড়তি নজর এলডিসি উত্তরণে নতুন শঙ্কা, সংকট আরও বাড়তে পারে ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন জুলাইর ‘শহীদ’ বহাল তবিয়তে কাজ করেন সৌদিতে, বাদী উধাও! আসামি শেখ হাসিনাসহ অসংখ্য নিরীহ মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী: অল্প কিছু শিক্ষার্থীর এই আন্দোলনকে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে ফেনীতে আওয়ামী লীগের মিছিল গোপালগঞ্জ গণহত্যা দিবস: আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও শ্রদ্ধা শিক্ষামন্ত্রী মিলনের নির্দেশে পোস্ট ও ভিডিও ব্লক: বিটিআরসি কর্মকর্তার অভিযোগে তোলপাড় “শেখ হাসিনা ভারতে প্রধানমন্ত্রী হিসেবে সম্মানিত অতিথি, প্রত্যার্পণযোগ্য বন্দি নন”: ভারতের অবস্থান সুস্পষ্ট এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস বন্যা নিয়ে ৯ জেলায় আগাম সতর্কবার্তা হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু