নিরপেক্ষ থাকতে চায় উপসাগরীয় আরব দেশগুলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪

নিরপেক্ষ থাকতে চায় উপসাগরীয় আরব দেশগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ |
ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত নিয়ে উপসাগরীয় আরব দেশগুলো তেহরানকে তাদের নিরপেক্ষ অবস্থান সম্পর্কে আশ্বস্ত করার চেষ্টা করছে। সংশ্লিষ্ট দুটি সূত্র এই দাবি করেছে। কাতারের রাজধানী দোহায় এ সপ্তাহে অনুষ্ঠিত একটি বৈঠকে এ আলোচনা হয়। মূলত, সংঘাতের আরও বিস্তৃত হওয়ার আশঙ্কায় নিজেদের তেল স্থাপনা ঝুঁকিতে পড়তে পারে এমন উদ্বেগ থেকেই তারা এই পদক্ষেপ নিচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে সূত্র দুটি। গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী ও ইরানের প্রতিনিধিরা একটি বৈঠকে অংশ নিয়েছিলেন। যেখানে আলোচনার মূল বিষয় ছিল উত্তেজনা কমানোর উপায়। ইরান ইসরাইলের বিরুদ্ধে তাদের ইতিহাসের বৃহত্তম হামলা চালানোর পর এই আলোচনা আরও গুরত্ব পেয়েছে। ইসরাইলি হামলায় হামাস

ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের মৃত্যু এবং গাজা ও লেবাননে ইসরাইলি অভিযানের প্রতিশোধ হিসাবে এ আক্রমণ চালানো হয় বলে জানিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, তাদের হামলা আপাতত শেষ। তবে ইসরাইলের পক্ষ থেকে আর কোনো প্ররোচনা এলে তারা আবারও আঘাত হানবে। এরই মধ্যে ইসরাইল কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের তেল স্থাপনাগুলোকে নিশানা করার পরিকল্পনা করছে ইসরাইল। এ সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে এবং উপসাগরীয় দেশগুলো নিজেদের তেল সরবরাহ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য কোনো ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে সচেষ্ট। একটি সূত্র জানিয়েছে, বৈঠকের আলোচনায় উত্তেজনা প্রশমনের বিষয়টি ছিল সবচেয়ে গুরত্বপূর্ণ। কাতার, ইরান,

সৌদি আরব, কুয়েত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরান সরাসরি উপসাগরীয় তেল স্থাপনাগুলোতে হামলার হুমকি না দিলেও হুঁশিয়ারি দিয়েছে যে, ইসরাইলের সমর্থকরা যদি সংঘাতে সরাসরি জড়ায় তবে তাদের আঞ্চলিক স্বার্থগুলোকে নিশানা করা হবে। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের চেষ্টা করলেও সম্পর্ক এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। ২০১৯ সালে ইরানের বিরুদ্ধে সৌদি আরবের আবকাইকের তেল শোধনাগারে হামলার অভিযোগ ছিল। যদিও তেহরান ওই অভিযোগ অস্বীকার করেছে। ওই হামলাটি বৈশ্বিক তেলের সরবরাহের ৫ শতাংশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দোহায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি ইসরাইলের যুদ্ধের

উসকানির বিরুদ্ধে নীরব থাকার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, যে কোনো সামরিক আক্রমণ, সন্ত্রাসী কার্যক্রম বা আমাদের লাল রেখা অতিক্রম করলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর প্রতিক্রিয়া জানাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা ‘সফল ঈদযাত্রা ম্যানেজের’ দাবি মন্ত্রীর অথচ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০ চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা নোয়াখালীতে ‘জয় বাংলা’ মিছিল: শিশু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ম-১০ম শ্রেণীর কোমলমতি শিশুদের গণগ্রেপ্তার অন্ধকারে ডুবছে পর্যটন নগরী: লাগাতার লোডশেডিংয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত র‌্যাব সংস্কার: ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে “কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা