তাদের রক্তদানে আমরা নতুন বিজয় দিবস পেয়েছি: সালাহউদ্দিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪

তাদের রক্তদানে আমরা নতুন বিজয় দিবস পেয়েছি: সালাহউদ্দিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার সকাল ১১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা বাজার পাড়ায় শহিদ ওয়াসিমের বাড়িতে যান তিনি। এ সময় শহিদ ওয়াসিমের বাবা-মাকে পাশে বসিয়ে তাদের সান্ত্বনা দিতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ওয়াসিম আমাকে দেখতে গিয়েছিলেন ভারতের শিলংয়ে। ফিরে আসার দুই-তিন সপ্তাহের মধ্যে ওয়াসিম শহিদ হয়েছেন। ওয়াসিমের মৃত্যু অর্থবহ মৃত্যু। মানুষের মৃত্যু আছে- কিন্তু জাতির মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য গণবিপ্লবে যারা শহিদ হয়েছেন তারা এ জাতির বীরসন্তান।যতদিন এ দেশ থাকবে, স্বাধীনতা থাকবে ততদিন এ জাতি তাদের স্মরণে

রাখবে। বিএনপির এই নেতা বলেন, ওয়াসিমের মা-বাবাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমি মনে করি, ওয়াসিম এই দেশের দ্বিতীয় শহিদ, এ দেশের গণবিপ্লবে প্রথম শহিদ রংপুরের সাঈদ।সুতরাং ওয়াসিমের বাবা-মায়ের গর্ববোধ করা উচিত। এই যে তাদের রক্তদানের মধ্যদিয়ে এ দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে, আমরা নতুনভাবে এদেশের বিজয় দিবস পেয়েছি। সুতরাং আমরা সবাই একেকজন ওয়াসিমের এ চেতনাকে ধারণ করে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক মর্যাদা ফিরিয়ে আনব এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সুসংহত রাখার চেষ্টা করব। এটাই হবে আমাদের শহিদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করার একমাত্র রাস্তা। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরাম। গত ১৬ জুলাই বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ

ও ছাত্রলীগের মুখোমুখি সংঘর্ষে ওয়াসিম শহিদ হন। চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান অনুষদে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন শহিদ ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের