ডিসিকে নিয়ে চট্টগ্রামের পূজামণ্ডপে উপদেষ্টা ফারুক-ই-আজম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪
     ৭:১৭ পূর্বাহ্ণ

ডিসিকে নিয়ে চট্টগ্রামের পূজামণ্ডপে উপদেষ্টা ফারুক-ই-আজম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ | ৭:১৭ 165 ভিউ
চট্টগ্রামের জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে নগর ও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম নগরীর প্রবর্তক ইস্কন মন্দির ও হাটহাজারী-ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মো. সাদি উর রহিম জাদিদ, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী, পূজা উদ্‌যাপন পরিষদের নেতারাসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। প্রবর্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে শিশুদের মিষ্টিমুখ করান উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ও

জেলা প্রশাসক ফরিদা খানম। পরে উপদেষ্টা হাটহাজারী উপজেলার পরিবর্তন সার্বজনীন পূজা মণ্ডপ, ফতেয়াবাদ পল্লি সংগঠন সমিতি পূজা মণ্ডপ, নিস্তারিণী কালিবাড়ি পূজা মণ্ডপ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউর মন্দির পূজা মণ্ডপ, ফটিকা সার্বজনীন পূজা মণ্ডপ, সোমপাড়া পূজা মণ্ডপ ও শীল পাড়া পূজা মণ্ডপ সমূহ এবং ফটিকছড়ি উপজেলার অশ্বিনী মহাজন বাড়ি, ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির উদ্‌যাপন পরিষদের পূজামণ্ডপসমূহ সরেজমিনে পরিদর্শন করেন। উপদেষ্টা উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের সার্বিক বিষয়ে খোঁজ নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন ‘দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, এটি রূপান্তরের নামে কর্তৃত্ববাদ।’ এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, মেলেনি প্যারোল ৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক! ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা