ডা. এনামের অঢেল অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

ইমাম-খাদেম সম্মানীর তালিকা তৈরিতে অসততা “সৎ লোকের শাসন” দাবিদার জামায়াতে ইসলামীর

সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি

চাঁদার দাবিতে নোয়াখালীতে বিয়ের গাড়ীতে গুলি : গুলিবিদ্ধ ৫

রাজস্ব ঘাটতির বোঝা এবার হকারদের কাঁধে, নতুন ফি কাঠামোয় ক্ষোভ; মূল্য বৃদ্ধির আশংকায় ক্রেতারা

ফাঁস হয়ে গেলো প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রস্তুত করা দাবিদাওয়ার লম্বা ফর্দ

আরাফাত ময়দানে জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ নিয়ে তারেক রহমানের দাবি: সৌদি ঐতিহাসিক দলিলে মেলেনি সত্যতা

‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির

ডা. এনামের অঢেল অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ সেপ্টেম্বর, ২০২৪ |
বিভিন্ন দুর্নীতি এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও সাভার (ঢাকা-১৯) আসনের সাবেক এমপি ডা. মো. এনামুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকালে দুদকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয় অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে সংস্থাটি জানিয়েছে। দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছ, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। ডা. এনামুর রহমান নিজ নামে নগদ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ৬ কোটি টাকার। এছাড়া এনাম মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেড, এনাম

এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ (প্রাইভেট) লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেডে কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে। আরও জানা গেছে, সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমান ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে তার নিজ নামে নগদ জমা ৪৩ লাখ ৫৪ হাজার ৮৫৭ টাকা, আর্থিক প্রতিষ্ঠানে জমা এক কোটি ৩৩ লাখ ২৩ হাজার ১১৮ টাকাসহ বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ হিসাবে তিন কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া এনাম মেডিকেল হসপিটাল লিমিটেড, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেডে তার কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে বলে জানা যায়। সবমিলিয়ে অবৈধভাবে অঢেল সম্পদের প্রমাণ

পাওয়ায় কমিশন থেকে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তথ্যানুসন্ধানকালে প্রাপ্ত তার মোট স্থাবর সম্পদের মূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা, যা তার চাকরির সঞ্চয় দিয়ে পারিবারিক ব্যয় নির্বাহের পর কোনোক্রমেই সম্ভব নয়। তার অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ রয়েছে বলে গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রমাণ পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিগত নির্বাচনের দেওয়া তথ্যানুযায়ী সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানের আয় ১০ বছরে বেড়েছে পাঁচ গুণের বেশি। অন্যদিকে এনামুরের চার স্ত্রীর নামে স্থাবর ও অস্থাবর সম্পদ থাকলেও তাদের সম্পদের বিবরণ প্রকাশ করেননি। নির্বাচন কমিশনে এনামুর রহমানের জমা দেওয়া দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে বেশ কিছু তথ্য জানা গেছে।

দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও অন্য দুই আওয়ামী লীগ প্রার্থীদের কাছে তিনি হেরে তৃতীয় স্থানে নেমে আসেন। দশম সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়েছিলেন এনামুর রহমান। এর ঠিক আগে ২০১৩ সালের ডিসেম্বরে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, সেই সময় তার আয়ের উৎস ছিল পেশা (শিক্ষকতা, চিকিৎসা, আইন, পরামর্শক ইত্যাদি)। এ সময় তার বার্ষিক আয় ছিল ৬ লাখ ৮৪ হাজার টাকা। পরে ২০১৮ সালে এনামুর রহমানের আয়ের উৎস ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র ও এফডিআর এবং সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদ সচিবালয় থেকে

প্রাপ্ত ভাতা থেকে। হলফনামা অনুযায়ী, ওই সময় বছরে তার আয় ছিল ৩০ লাখ টাকার বেশি। ২০১৯ সালের জানুয়ারিতে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এনামুর। এরপর তার সম্পদ বাড়তে থাকে। স্ত্রী ও ছেলেমেয়ের নামেও বিপুল সম্পদ গড়ে তোলেন তিনি। ২০২৩ সালে সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানের বার্ষিক আয়ের উৎস ছিল দুটি শেয়ার, সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত (এফডিআর ও ব্যাংক থেকে সুদ) এবং চাকরি (প্রতিমন্ত্রীর সম্মানী ভাতা)। এরপর এক দশকের ব্যবধানে তার আয় বছরে পাঁচ গুণের বেশি বেড়েছে। ২০২৩ সালের দেওয়া তথ্যানুযায়ী প্রায় ৮ কোটি ২৯ লাখ টাকার অস্থাবর-স্থাবর সম্পদ রয়েছে। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় এনামুর রহমানের স্ত্রীদের সম্পদের কোনো হিসাব তিনি দেননি। হলফনামার তথ্য

বলছে, ২০১৩ সালে এনামুরের স্ত্রীর নামে ৮০ ভরি সোনা ছাড়াও ১৭ লাখ ৯০ হাজার টাকার অস্থাবর সম্পদ ছিল। আর ২০১৮ সালে স্ত্রীর নামে ৫৭৭ দশমিক ৯ শতক অকৃষি জমি ও ৮০ ভরি সোনা ছাড়াও ১৮ কোটি ৮ লাখ টাকার বেশি নগদ অর্থ ছিল। সেই সঙ্গে ছিল ২ কোটি ৫৭ লাখ টাকার সঞ্চয়পত্র, গাড়ি, আসবাবসহ বিভিন্ন ধরনের অস্থাবর সম্পদ। তবে ২০২৩ সালের হলফনামায় স্ত্রীর সম্পদের স্থানে কিছু উল্লেখ করা হয়নি। তবে পূর্বে দেওয়া ৪ জন স্ত্রীর মধ্যে কোন স্ত্রীর নামে কত সম্পদ তা খোলাসা করে বলা হয়নি। এ ব্যাপারে তার বড় স্ত্রী রওশান আরা লাভলীকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। তবে তার চতুর্থ স্ত্রী

ডা. ফরিদা বলেন, হলফনামায় কোন স্ত্রীর সম্পদের বিবরণ দেওয়া হয়েছে তা তার জানা নেই। তিনি বিষয়টি জেনে পরে জানাবেন বলে জানান। ডা. এনামুর রহমান সংসদ সদস্য হওয়ার আগে ২০১৩ সালে হলফনামায় তার ঋণ দেখানো হয়েছিল ২৯ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার টাকা। ওই ঋণ ইউসিবিএল ব্যাংক থেকে নেওয়া। ২০১৮ সালের হলফনামায় ইউসিবিএলে এনামুরের দায় ছিল ৫৮ কোটি ৩০ লাখ টাকার বেশি। ২০২৩ সালের হলফনামা অনুযায়ী, ব্যাংকটিতে তার দায় বেড়ে ৮৭ কোটি ৭২ লাখ টাকার বেশি হয়েছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গা-ঢাকা দিয়েছেন। তার বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় ৯টি হত্যা মামলায় সংশ্লিষ্টতা রয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় নেতাসহ তাকেও মামলার আসামি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারেনি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইমাম-খাদেম সম্মানীর তালিকা তৈরিতে অসততা “সৎ লোকের শাসন” দাবিদার জামায়াতে ইসলামীর সেনাবাহিনীর দুই বছরের ‘ডেভিল হান্ট’ অভিযানেও অধরা জুলাই আন্দোলনে জেল পালানো ৬৯০ অপরাধী, তালিকায় দুই শীর্ষ জঙ্গি চাঁদার দাবিতে নোয়াখালীতে বিয়ের গাড়ীতে গুলি : গুলিবিদ্ধ ৫ রাজস্ব ঘাটতির বোঝা এবার হকারদের কাঁধে, নতুন ফি কাঠামোয় ক্ষোভ; মূল্য বৃদ্ধির আশংকায় ক্রেতারা ফাঁস হয়ে গেলো প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য প্রস্তুত করা দাবিদাওয়ার লম্বা ফর্দ ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ব্যবহার মনিটরিংয়ে কমিটি, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব ‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? আরাফাত ময়দানে জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ নিয়ে তারেক রহমানের দাবি: সৌদি ঐতিহাসিক দলিলে মেলেনি সত্যতা ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক