জেলেদের সঙ্গে সংঘর্ষ, পদ্মায় নিখোঁজ ২ পুলিশ সদস্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪

জেলেদের সঙ্গে সংঘর্ষ, পদ্মায় নিখোঁজ ২ পুলিশ সদস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ অক্টোবর, ২০২৪ |
কুষ্টিয়ার কুমারখালী শিলাইদহের পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে পুলিশের দুই এএসআই নিখোঁজ হয়েছেন। রোববার গভীর রাতে শিলাইদহ ইউনিয়নের শিলাইদহের পদ্মানদীতে এই ঘটনা ঘটে। কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পর্যন্ত নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধার করতে পারেননি। নিখোঁজ পুলিশ সদস্যরা হলেন- কুমারখালী থানার এএসআই মুকুল ও এএসআই সদরুল। কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফিরোজ হোসেন জানান, পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে দুই পুলিশ সদস্য নিখোঁজের বিষয়ে কুমারখালী থানার ওসি ম্যাসেজ দেন। ম্যাসেজের ভিত্তিতে শিলাইদহের পদ্মা নদীতে তারা নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানান তিনি। স্থানীয়রা জানান, রোববার

গভীর রাতে কুমারখালী থানা পুলিশ পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযানে গেলে জেলেদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে জেলেরা পুলিশের নৌকা ডুবিয়ে দেয়। এসময় নৌকায় থাকা অন্যান্য পুলিশ সদস্যরা সাঁতরে পাড়ে উঠলেও পুলিশের দুই এএসআই নিখোঁজ রয়েছেন। কুমারখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, গতকাল বিকাল ৫ টা পর্যন্ত ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন। রাতে তাদের কোন অভিযান ছিল না বলে জানান। কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, চরসাদিপুর ইউনিয়নে ওয়ারেন্টের আসামি গ্রেফতারের জন্য রোববার গভীর রাতে থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। চরসাদিপুর যাওয়ার পথে পদ্মা নদী পার হওয়ার সময় পুলিশের নৌকার সঙ্গে অপরিচিত একটি নৌকার সংঘর্ষ হয়। এসময় পুলিশের নৌকা তলিয়ে

গেলে ৪ পুলিশ সদস্য সাঁতরে পাড়ে উঠলেও দুজন এএসআই,র কোন সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ পুলিশ সদস্য উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …