ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার
পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় সড়কে কিছু সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার লিয়ঁতে। ছবি: এএফপি
ফ্রান্সজুড়ে শিক্ষার্থী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
রাহুল-প্রিয়াঙ্কাকে ফের আটক করল দিল্লি পুলিশ
ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?
বন্ধুত্ব থেকে বৈরিতা, যেভাবে বদলে গেল ইমরান-নওয়াজের সম্পর্ক
এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনের কঠোর পদক্ষেপ!
গাজায় মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরায়েল, একদিনে নিহত ৩৮
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২৩ নভেম্বর) গাজাজুড়ে হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছে।
আল জাজিরা বলছে, গাজার বিভিন্ন জায়গা ছাড়াও গতকাল কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেইসঙ্গে নুসেইরাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আল-ফারুক মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মসজিদটির মুয়াজ্জিন আদনান ইমাদ আল-দিন বলেছেন, দুপুরের নামাজের পরেই মসজিদটিতে হামলা হয়েছে। তবে হামলার সময় মসজিদে কেউ ছিলেন না বলে জানান তিনি।
আল-দিন আরও বলেছেন, তারা কেউ চায় না আমরা নামাজ পড়ি। কিন্তু আমরা নামাজ পড়বই এবং এই মসজিদ আগের থেকে আরও ভালোভাবে বানাবো।
এ ছাড়া গতকাল লেবাননের রাজধানী বৈরুতের ঘনবসতি এলাকা বাসতায় একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন। আহতের সংখ্যা ৬৬। আল জাজিরা বলছে, শনিবার ভোর ৪টায় কোনো ধরনের সতর্কতা ছাড়াই আটতলা ভবনে চারটি বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দ রাজধানী বৈরুতজুড়েও শোনা গেছে। ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বাসতার আল-মামৌন স্ট্রিটে ইসরায়েলি বিমান বাহিনীর পাঁচটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আটতলা ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে।