এবার ১০ আরোহী নিয়ে মার্কিন বিমান উধাও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

এবার ১০ আরোহী নিয়ে মার্কিন বিমান উধাও

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ১০ আরোহী নিয়ে সেসনার ছোট বিমান নিখোঁজ হয়েছে। স্থানীয় ও রাজ্যের কর্মকর্তাদের বরাতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা নাগাদ রাজ্য পুলিশকে উড়োজাহাজ নিখোঁজের বিষয়টি জানানো হয়। ৯ যাত্রী ও এক পাইলট নিয়ে উড়োজাহাজ নিখোঁজের তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাজ্য পুলিশ আলাস্কা স্টেট ট্রুপার্স জানিয়েছে, বেরিং এয়ারলাইন্সের উড়োজাহাজটি উনালাক্লিট থেকে নোমে যাচ্ছিল। পশ্চিম আলাস্কার শহর দুটিকে পৃথক করেছে নর্টন সাউন্ড উপসাগর। নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট এক ফেসবুক পোস্টে লিখেছে, তারা নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থল তল্লাশি চালাচ্ছে; কিন্তু বৈরী আবহাওয়া

ও কম দৃশ্যমানতার কারণে আকাশপথে সীমিত আকারে তল্লাশি চলছে। মার্কিন কোস্ট গার্ড ও মার্কিন বিমান বাহিনী সহায়তার জন্য এগিয়ে এসেছে এবং নিখোঁজ উড়োজাহাজটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার বিভাগ। তারা লিখেছে, ‘উড়োজাহাজটির সঠিক অবস্থান এখনও জানা যায়নি। যানটি শনাক্ত না হওয়া পর্যন্ত যতটা সম্ভব আমরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছি।’ উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ মাইল দূরে থাকার সময় নিখোঁজ হয় বলে জানিয়েছে তারা। বেরিং এয়ারের পরিচালক (অপারেশন্স) ডেভিড ওলসন বলেন, ‘বিস্তারিত তথ্য সংগ্রহ, জরুরি সহায়তা, তল্লাশি ও উদ্ধার কাজে বেরিং এয়ারের কর্মীরা কঠোর পরিশ্রম করছেন।’ সিএনএন লিখেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নোম বিমানবন্দরের চারপাশে হালকা তুষারপাত এবং গুড়ি গুড়ি শীতল বৃষ্টি ছিল।

এক পর্যায়ে দৃশ্যমানতা মাত্র আধা মাইলে নেমে এসেছিল; সেই সঙ্গে রাতে ঘণ্টায় ৩৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার ট্যুরিস্ট ভিসা ইস্যুতে বড় সিদ্ধান্ত নিল থাইল্যান্ড হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৪৭৫ হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ চীনে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু নতুন প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে কী কী শর্ত দিল ইরান? ‘আমেরিকা চরম শোচনীয় অবস্থায় আছে’ গভীর রাতে কেন ‘কবর’ খুড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য হজে কঠোর সৌদি নিষেধাজ্ঞা, সতর্ক হাজিরা কুরবানির জন্য প্রস্তুত ‘নেইমার’, দাম ১২ লাখ কারিনার পর এবার আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে ভর্তি ৪ বিভাগে জনবল নিচ্ছে কাতার চ্যারিটি মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে ১ জুলাই থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার বিশ্বকাপে রেকর্ড ষষ্ঠবার রোনালদো, পর্তুগাল দলে আছেন যারা অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি পঞ্চাশোর্ধ্ব নারীদের ডিম্বাশয় ক্যানসারের ঝুঁকি বেশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার