ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ
আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু
সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের
২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি!
মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক
ফ্রান্সজুড়ে শিক্ষার্থী-বিক্ষোভে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক; ইউএন ও ভলকার তুর্ক নীরব
যুক্তরাষ্ট্রের পর ইউরোপের উড়োজাহাজ কিনছে সরকার
আন্তর্জাতিক আহ্বানের তোয়াক্কাই করল না ইসরাইল
যুক্তরাষ্ট্রকে সঙ্গে পেয়ে যেন গোটা বিশ্বকে থোরাই কেয়ার করছে ইসরাইল। লেবাননে হামলার ব্যাপারে জাতিসংঘসহ বিশ্বের বহু দেশ বারণ করার পরও স্থল অভিযান শুরু করেছে দেশটি।
বন্ধু ইসরাইলের পাশে সবসময়ের মতো এবারও পাশে আছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইরানকে হুঁশিয়ার করে এক টুইটবার্তায় জানিয়ে দিয়েছেন, যদি লেবাননে অভিযানের কারণে ইসরাইলকে ইরান টার্গেট করে তাহলে তাদের পরিণতি হবে ‘ভয়াবহ’।
মঙ্গলবার ভোরে দক্ষিণ লেবাননে ‘সীমিত স্থল অভিযান’ শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইল দক্ষিণ বৈরুতে কমপক্ষে ছয়টি হামলা চালিয়েছে এবং সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রাজধানী দামেস্কের আশেপাশে প্রাণঘাতি হামলার খবর দিয়েছে।
উত্তেজনা হ্রাসের আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরাইল ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে
লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। শুক্রবার বৈরুতে ব্যাপক হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি।
লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। শুক্রবার বৈরুতে ব্যাপক হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি।





