ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খেলার মাঠ থেকে সরাসরি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে, অন্যরকম ‘অলরাউন্ডার’ সাকিব
সংকট কাটাতে মরক্কোয় ইনফান্তিনোর জরুরি বৈঠক
স্কটল্যান্ডে কমনওয়েলথ গেমসে গিয়ে পালিয়েছেন পাকিস্তান ও উগান্ডার অ্যাথলেট
প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ
পেশাদারত্ব বাড়লেও ক্রিকেটে মদ্যপানের সংস্কৃতি থেকে গেছে: স্টোকস
ভিনিসিউসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে ‘কথা বলবেন না’ আর্তেতা
ভারতের মডেলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন করতে চান তামিম
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন
দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন দলটির নেতা ও ক্রিকেটার সাকিব আল হাসান। লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচ শেষ করে প্রশ্নত্তোর পর্বে যুক্ত থাকেন তিনি। এই সংবাস সম্মেলনের পর পরই তার মাগুরার বাড়িতে হামলা চালিয়েছে বিএনপি ও জামায়াতের কর্মীরা।
শ্রীলঙ্কা থেকে ফোনে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলেকে সাকিব বলেন, ‘‘প্রেস কনফারেন্সের পরপরই মাগুরায় আমার বাসায় পেট্রোল বোমা মারা হয়েছে৷ আগুন ধরেছে৷ বিস্তারিত এখনও জানতে পারিনি৷ কিছু ককটেলও বোধহয় মেরেছে ওখানে৷’’
জানা গেছে সাকিবের মাগুরার বাড়িতে কেয়ারটেকার ছাড়া আপাতত কেউ নেই। তার পরিবারের বাকি সদস্যরা ঢাকা ও অন্যত্র রয়েছেন। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে কাচের বোতলে পেট্রোল ভরে সাকিবের বাড়ির প্রধান
ফটকে আগুন দেয়া হয়, এরপর ককটেল বিস্ফোরন ঘটে। হামলা করে স্থানীয় বিএনপি ও জামায়াতকর্মীরা এলাকাত্যাগ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, বাড়ির জানালার কয়েকটি কাচ ভেঙে গেছে৷ এতে কেউ হতাহত হননি৷ সেখানে পুলিশ পাঠানো হয়েছে৷ আওয়ামী লীগের রাজনীতি করায় বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হয় না সাকিবকে। বাংলাদেশের হয়েও আর খেলতে পারেন না তিনি। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলা সাকিব এখন শ্রীলঙ্কায় খেলছেন। সাকিব শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও সরাসরি বক্তব্য দেওয়ার সুযোগ পাননি। পরে তার রেকর্ডেড বক্তব্য প্রকাশ করে আওয়ামী লীগ।