ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা
বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড
বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয়
ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন
ব্রাজিলভক্ত পড়শীর ফেসবুক পোস্ট, নেটিজেনদের প্রতিক্রিয়া
জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের
তুরস্কের সোনালী প্রজন্মকে স্তব্ধ করে জিতল অস্ট্রেলিয়া
ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ
২০২৬ বিশ্বকাপে নতুন এক নজির গড়েছে মরক্কো জাতীয় ফুটবল দল। ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তারা এমন এক শুরুর একাদশ নামায়, যেখানে মাঠে থাকা ১১ জন ফুটবলারের কেউই মরক্কোতে জন্মগ্রহণ করেননি।
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো জাতীয় দল পুরো শুরুর একাদশে বিদেশে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে ম্যাচ শুরু করল।
মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো জন্মেছেন কানাডার মন্ট্রিয়ালে। রক্ষণভাগে ছিলেন নুসাইর মাজরাউই (নেদারল্যান্ডস), ইসা দিয়প (ফ্রান্স), শাদি রিয়াদ এবং আশরাফ হাকিমি (স্পেন)।
মিডফিল্ডে খেলেছেন ফ্রান্সে জন্ম নেওয়া নিল এল আয়নাউই ও আইয়ুব বুয়াদ্দি।
আক্রমণভাগে ছিলেন শেমসদ্দিন তালবি ও বিলাল এল খান্নুস (বেলজিয়াম), সামির এল মুরাবেত (ফ্রান্স) এবং ইসমাইল সাইবারি (স্পেন)।
তারা সবাই বিভিন্ন দেশে জন্ম নিলেও মরক্কান
বংশোদ্ভূত এবং পারিবারিক শেকড়ের টানেই মরক্কো জাতীয় দলকে বেছে নিয়েছেন। অনেকেই আগে ইউরোপের বিভিন্ন দেশের বয়সভিত্তিক দলে খেলেছেন। মরক্কোর ফুটবলে প্রবাসী প্রতিভাদের ভূমিকা নতুন নয়, তবে বিশ্বকাপের মতো বড় আসরে পুরো শুরুর একাদশই প্রবাসে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে গড়া হওয়া একটি ঐতিহাসিক ঘটনা। এটি আধুনিক ফুটবলে অভিবাসন ও প্রবাসী সম্প্রদায়ের প্রভাবকে আরও স্পষ্টভাবে সামনে এনেছে। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবারও তাদের শক্তির বড় ভরসা হিসেবে প্রবাসে বেড়ে ওঠা খেলোয়াড়দের ওপর নির্ভর করছে, যার প্রমাণ মিলেছে ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে।