কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ June, ২০২৬

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ June, ২০২৬ |
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই চেষ্টা রুখে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয়রা। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে সীমান্তের ৪৯ নম্বর পিলারের পাশ দিয়ে পুশ ইনের এই চেষ্টা চালানো হয়। পরে স্থানীয়রা বিজিবিকে খবর দিলে এই চেষ্টা ব্যর্থ হয়। সীমান্ত এলাকার বাসিন্দা মোবারক হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ঘুম থেকে উঠে শোরগোল শুনে সীমান্তে আসি। এসে দেখি সীমান্ত সংলগ্ন মাথাভাঙা নদী পার করে ১২ জনকে স্থানীয় হাসিব মার্কেট পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। পরে আমরা ও বিজিবি মিলিয়ে ওদের বাংলাদেশ সীমান্ত পার করে দিই। দুপুর দেড়টার দিকে সরেজমিনে

দেখা যায়, ৪৮ নম্বর পিলার সংলগ্ন শূন্যরেখায় পাটক্ষেতে অবস্থান করছেন ১২ জন (চার নারী, চার নারী ও চার শিশু)। মাথাভাঙ্গা নদীর অন্যপাশে বিএসএফ। আর এপারে বাংলাদেশে স্থানীয় বাসিন্দা, বিজিবি সদস্য ও গণমাধ্যমকর্মীদের অবস্থান। জানতে চাইলে ৪৭ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ১২ জনকে শূন্যরেখায় ফেরত পাঠানো হয়েছে। তাদের ফেরত নিতে বিএসএফকে পতাকা বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে বিজিবি। তিনি বলেন, বিকেল ৪টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ