ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ November, ২০২৬

ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ November, ২০২৬ |

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ঢাকার সাভারে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনকে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে টেনেহিঁচড়ে ফেলে দেওয়ার ঘটনায় করা মামলায় ১৯ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ রোববার এই আদেশ দেন। আগামী ১৫ ডিসেম্বর মামলাটিতে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলায় গ্রেপ্তার হওয়া ছয় আসামি হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী,

সাবেক নায়েক মো. সুহেল মিয়া, সাবেক কনস্টেবল মো. মাহফুজ মিয়া ও ঢাকা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মো. মিজানুর রহমান। আজ তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই মামলায় পলাতক ১৩ আসামি হলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাভার থানার সাবেক ওসি মো. শাহজামান, সাবেক পরিদর্শক এ এফ এম সায়েদ, সাভারের সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান ও তেতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর। এছাড়া অন্য পলাতক আসামিরা হলেন মেহেদী হাসান তুষার, মো. রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান

খান ও শরফ আশরাফুল আলম।

  1. ২০২৪ সালের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শাইখ আশহাবুল ইয়ামিন শহীদ হন। সেসময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাঁকে টেনে নিচে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায় থাকতেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা রায় লেখায় এআই ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা