ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬
     ৮:০৩ পূর্বাহ্ণ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:০৩ 45 ভিউ
মাঠের বাইরের নাটকীয়তা ও বয়কটের হুমকি ধামকি শেষে অবশেষে মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই নিয়ে যখন ক্রিকেট বিশ্ব উত্তাল, তখন মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। মঙ্গলবার কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ‘কলকাতার মহারাজ’ স্পষ্ট জানালেন, খেলা আর রাজনীতিকে এক করে দেখা উচিত নয়। পাকিস্তান শেষ পর্যন্ত খেলতে রাজি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি। কলম্বোতে আগামী ১৫ ফেব্রুয়ারি হতে যাওয়া ম্যাচটি নিয়ে সৌরভ বলেন, ‘সরকারি স্তরে কী কথাবার্তা হচ্ছে, সেটা আমি বলতে পারব না। তবে তারা খেলছে, এটা ভালো কথা। খেলা ও রাজনীতি সম্পূর্ণ আলাদা বিষয়। আশা করি ম্যাচটা ভালো হবে।’ তবে ভারত-পাকিস্তান দ্বৈরথের

সেই আগের ঝাঁঝ এখন আর নেই বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। তার মতে, শক্তিমত্তার বিচারে পাকিস্তান এখন ভারতের চেয়ে বেশ পিছিয়ে। সৌরভ বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিদ্বন্দ্বিতা আগের মতো জমেনি। পাকিস্তান দল এখন তেমন ভালো খেলছে না। ভারতের এই দলের সঙ্গে জিততে হলে পাকিস্তানকে অসাধারণ ক্রিকেট খেলতে হবে। রোহিতদের দলটা এখন অনেক বেশি শক্তিশালী।’ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট কারা হতে পারে, তা নিয়েও নিজের অভিমত জানিয়েছেন সৌরভ। তার চোখে ভারত সেমিফাইনালের জন্য নিশ্চিত। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকেও তিনি শেষ চারের শক্তিশালী দাবিদার মনে করছেন। আর চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ড অথবা ইংল্যান্ডের ওপর বাজি ধরছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস ‘কোরবানি-ভাগাভাগির’ নির্বাচনে ক্ষমতা দখলে নিয়েছে বিএনপি মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা